
জামালপুরের মাদারগঞ্জে ৭ টি ইউনিয়ন ও ১ টি পৌর এলাকায় নির্ধারিত দামের চেয়ে বেশি দামে পেট্রোল বিক্রি করার অভিযোগে উপজেলার আমলীতলা বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কয়েক টি আলু-পেঁয়াজ-রসুনের দোকান কে জরিমানা করা হয়েছে।
শনিবার (১ আগষ্ট) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমন চৌধুরীর নেতৃত্বে মাদারগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাসেল দিও ভ্রাম্যমান আদালতে এ অভিযান পরিচালনা করেন।
অভিযানে দেখা যায়, গুনারীতলা ইউনিয়নের আমলীতলা বাজারের কয়েকটি কাঁচা বাজারের দোকানে আলু-পেঁয়াজ-রসুনের পাশাপাশি ড্রাম ও বোতলে করে পেট্রোল ও অকটেন বিক্রি করা হচ্ছে।
অন্য দিকে প্রেট্রোল পাম্পে তেলের সংকট না থাকলেও দোকানগুলো সরকার নির্ধারিত দামের চেয়ে লিটারপ্রতি ১০ থেকে ১৫ টাকা বেশি নিচ্ছিল। ভ্রাম্যমাণ আদালত ৩টি দোকানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও জ্বালানি তেল নিয়ন্ত্রণ আইনে জরিমানা করেন।একইসাথে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও বিক্রির সরঞ্জাম জব্দ করা হয়। আরও জানা যায়, ওই দোকানদার বোতলজাত ভাবে প্রতি লিটার পেট্রোল ১৮০-২০০ টাকায় বিক্রি করতে ছিলো।
এ বিষয়ে মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও সুমন চৌধুরী বলেন, "পেট্রোল-অকটেন বিক্রির জন্য সরকারের অনুমোদন লাগে। কাঁচা বাজারের দোকানে লাইসেন্স ছাড়া তেল বিক্রি সম্পূর্ণ অবৈধ। এর সাথে অতিরিক্ত দাম নেওয়া দ্বিগুণ অপরাধ। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে। মাদারগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি রাসেল দিও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এ বিষয়ে মাদারগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাসেল দিও বলেন পেট্রোল/অকটেন সহ অন্যান্য পণ্য সামগ্রী ও যদি নির্ধারিত মুল্য বা দামের চেয়ে বেশি দামে বিক্রি করা হয় তাহলে তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে এসে ওই দোকানদারকে এক হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
এ বিষয়ে"স্থানীয়রা বলছেন, পাম্পে গেলে তেল পাওয়া যায় না - এই অজুহাতে কিছু অসাধু ব্যবসায়ী বাজারে চড়া দামে তেল বিক্রি করে আসছিলেন। প্রশাসনের এই অভিযানে তারা স্বস্তি প্রকাশ করেছেন।