
শিল্প সাহিত্য সংস্কৃতি ও মানবিক সংগঠন মাটির মা ফাউন্ডেশন টাঙ্গাইল জেলার ১১ সদস্য কমিটি গঠিত হয়েছে।
গত ৫-৭-২০২৬ রবিবার সন্ধ্যা ৭টায় টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
জেলা কমিটির উপদেষ্টা ফিরোজ আহমেদ বাচ্চু'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাটির মা ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা কবি বাদল চৌধুরী।
উক্ত সভায় জেলা কমিটির অনুমোদন দেন সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কবি মতিয়ারা মুক্তা।
সংগঠনের কার্যক্রমকে আরও বেগবান করতে আরিফ আহমেদ-কে সভাপতি ও হোসাইন মঈন-কে সাধারণ সম্পাদক করে ১১ সদস্যের কসমিটিক অনুমোদন দেয়া হয়েছে। এক বছরের জন্য গঠিত পূর্ণাঙ্গ কমিটির অন্যরা হলেন
সহ-সাধারণ সম্পাদক মোজাফফর আহমেদ, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, অর্থ সম্পাদক নূর আহম্মদ, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সুশান্ত সরকার, প্রচার সম্পাদক সোহানুর হাসান সোহান, কার্যকরী সদস্য জাহিদুর রহমান হিমেল ও সিথী ধর।