
কুড়িগ্রামের রৌমারীতে ২০২৫-২৬ অর্থ বছরে খরিপ/২ মৌসুমে কৃষি প্রণোদনা ও পূনর্বাসন কর্মসূচির আওতায় ঊপসী রোপা আমন ধান ও হাইব্রিট মরিচ এবং গ্রীষ্মকালীণ পেঁয়াজ আবাদ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক ১৫০০ শত জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।
বুধবার সকাল ১১ টায় উপজেলা কৃষি অফিস এর আয়োজনে উপজেলা কৃষি অফিস কার্যালয়ে এই কৃষি উপরণ বিতরণের শুভ উদ্ভোদন করেন, রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা আলাউদ্দিন মহোদয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মাহবুবুল আলম বসুনিয়া। তিনি তার বক্তব্যে বলেন, বর্তমান সরকারের দেওয়া কৃষি প্রণোদনা সঠিক সময়ে আপনাদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করতে পেরেছি। আপনারা সুন্দর ভাবে বীজ তলা তৈরি করে বীজ বপন করবেন। এছাড়াও যেকোনো সময়ে আমাদের কাছে পরামর্শ নিতে আসবেন, আমারা আপনাদের সঠিক পরামর্শ দেবো। এসময় আরও উপস্থিত ছিলেন, ৩নং বন্দবেড় ইউনিয়নের উপসহকারী কৃষি অফিসার মোছাঃ মাসউদা পারভীন (রিক্তা), উপসহকারী কৃষি অফিসার মোঃ আমিনুল ইসলামসহ উপজেলার সকল উপসহকারী কৃষি অফিসার বৃন্দ উপস্থিত ছিলেন ।