
মোঃ কামাল উদ্দিন জেলা প্রতিনিধি জামালপুর
জামালপুরের মাদারগঞ্জে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১০ টি সিলিং ফ্যান চুরি হওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাতে উপজেলার গুনারীতলা ইউনিয়নের মালিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ চুরির ঘটনা ঘটে। এ বিষয়ে মাদারগঞ্জ মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ রাশেদুল ইসলাম। অভিযোগ সূত্রে জানা গেছে বিদ্যালয়টি গত ১৯ ফেব্রুয়ারি/২৬ থেকে ২৮ মার্চ/২৬ পর্যন্ত সরকারি নির্দেশনা মোতাবেক বন্ধ ছিল। তবে বিদ্যালয়ের ওয়াশ ব্লকের কাজ চলমান ছিল। প্রধান শিক্ষক সেই কাজ দেখতে গিয়ে দু-তলায় গিয়ে দেখি একটি কক্ষের দরজা খোলা ভিতরে গিয়ে দেখি প্রতিটি শ্রেনী কক্ষে ৫ টি করে দুটি কক্ষের ১০ টি ফ্যান নেই’চুরি হয়ে গেছে। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করলে থানায় অভিযোগ দায়ের করতে বলেন। এ ব্যাপারে প্রধান শিক্ষক মুহাম্মদ রাশেদুল ইসলাম জানান বিদ্যালয়ের ফ্যান চুরির ঘটনায় হতবাক হয়েছি । এ বিষয়ে থানায় অভিযোগ দায়ের করেছি। চুরির ঘটনার সাথে সম্পৃক্তদের সনাক্ত করে আইনগতভাবে শাস্তির দাবি জানাচ্ছি। এ ব্যাপারে মাদারগঞ্জ মডেল থানা অফিসার ইনচার্জ ওসি খন্দকার শাকের আহমেদ জানান অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।




