• About
  • Advertise
  • Careers
  • Contact
Wednesday, March 25, 2026
  • Login
No Result
View All Result
NEWSLETTER
আজবেলা
  • মুল পাতা
  • জাতীয়
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কৃষি
  • খুন
  • চুরি
  • দুর্ঘটনা
  • ধর্ম
  • ধর্ষণ
  • মাদক
  • আরো
    • খেলাধুলা
    • আইন আদালত
    • আটক
    • অন্যান্য
      • সাহিত্য
    • অভিযোগ
    • আবহাওয়া
    • বিনোদন
    • নিউজ ডেস্ক
    • প্রাকৃতিক পরিবেশ
    • সারাদেশ
    • শিক্ষা
    • লাইফস্টাইল
  • মুল পাতা
  • জাতীয়
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কৃষি
  • খুন
  • চুরি
  • দুর্ঘটনা
  • ধর্ম
  • ধর্ষণ
  • মাদক
  • আরো
    • খেলাধুলা
    • আইন আদালত
    • আটক
    • অন্যান্য
      • সাহিত্য
    • অভিযোগ
    • আবহাওয়া
    • বিনোদন
    • নিউজ ডেস্ক
    • প্রাকৃতিক পরিবেশ
    • সারাদেশ
    • শিক্ষা
    • লাইফস্টাইল
No Result
View All Result
আজবেলা
No Result
View All Result
Home জাতীয়

রৌমারী উপজেলা হলরুমে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস উদযাপন।

by আজবেলা
March 25, 2026
in জাতীয়
0
রৌমারী উপজেলা হলরুমে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস উদযাপন।
2
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter
মোঃ আয়নাল হক রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

রৌমারীতে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস উদযাপন করা হয়েছে । রৌমারী উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা হলরুমে বুধবার সকাল ১১ টার দিকে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের শুরুতেই ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাতে নিহত সকল শহীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রৌমারী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলাউদ্দিন মহোদয়। তিনি বলেন, ২৫ মার্চের গণহত্যা বাঙালি জাতির ইতিহাসে এক কালো অধ্যায়। পাকিস্তানি হানাদার বাহিনী সেই রাতে নিরস্ত্র বাঙালির ওপর যে নৃশংস হত্যাযজ্ঞ চালিয়েছিল, তা বিশ্ব ইতিহাসে বিরল হয়ে আছে। তিনি নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।

বিশেষ অতিথি রৌমারী সহকারী কমিশনার (ভূমি) রাফিউর রহমান বলেন, গণহত্যা দিবস আমাদের ইতিহাসের বেদনাবিধুর স্মৃতি বহন করে। এই দিনটি আমাদের মনে করিয়ে দেয় স্বাধীনতার জন্য বাঙালির আত্মত্যাগের কথা। তিনি সুশাসন প্রতিষ্ঠা ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন,রৌমারী থানা অফিসার ইনচার্জ কাওসার আলী বলেন, শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব। তিনি আরও বলেন, তরুণ প্রজন্মকে দেশের ইতিহাস সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানান।

বাংলাদেশ জামায়াতে ইসলামী রৌমারী থানা শাখার আমীর জনাব মোঃ হায়দার আলী বলেন, ২৫ মার্চের গণহত্যা ছিল পরিকল্পিতভাবে বাঙালি জাতিকে নিশ্চিহ্ন করার একটি অপচেষ্টা। তিনি শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং দেশ ও জাতির কল্যাণে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

সভায় বক্তারা ১৯৭১ সালের ২৫ মার্চের কালো রাতের স্মৃতিচারণ করেন এবং শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। কাইয়ুম চৌধুরী রৌমারী উপজেলা কৃষি কর্মকর্তা বলেন,  ইতিহাস বিকৃতির অপচেষ্টা রুখতে হলে সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে বলে জানান।

আলোচনা সভা শেষে শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত সবাই শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। এসময় সাহার আলী বীরমুক্তিযুদ্ধা, বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান মুক্তি যুদ্ধের তুলে ধরেন।

আজবেলা

আজবেলা

Next Post
টাঙ্গাইলে পাম্পে তেল সংকট, বাইরে বেশি দামে বিক্রি,ভোগান্তিতে সাধারণ মানুষ।

টাঙ্গাইলে পাম্পে তেল সংকট, বাইরে বেশি দামে বিক্রি,ভোগান্তিতে সাধারণ মানুষ।

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recommended

জামালপুরের মাদারগঞ্জে শর্ট ম্যারাথন উৎসব ২০২৫

জামালপুরের মাদারগঞ্জে শর্ট ম্যারাথন উৎসব ২০২৫

1 year ago
র‍্যাব পরিচয়ে তুলে নেওয়া ১৬ মাস পর বাড়ি ফিরল রহমত উল্লাহ , বন্দী ছিল ভারতের কারাগারে।

র‍্যাব পরিচয়ে তুলে নেওয়া ১৬ মাস পর বাড়ি ফিরল রহমত উল্লাহ , বন্দী ছিল ভারতের কারাগারে।

1 year ago

Popular News

    Connect with us

    প্রকাশক ও সম্পাদক : মোঃ তুহিন হোসেন
    বার্তা সম্পাদক : বিপ্লব সাহা

    হেড অফিস: ৮২/১ রামপুরা ওয়াপদা রোড চৌধুরী টাওয়ার তৃতীয় তলা ঢাকা।
    করপোরেট অফিস : ভেরামারা,কুষ্টিয়া।
    খুলনা বিভাগীয় অফিস : ১০ ইসলাম পুরক্রস লেন দোলখোলা খুলনা ।

    রেজিস্ট্রেশন ডিএ ৩৩৪৮৯
    বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন
    মোবাইল : 01301-314462
    Email : ajbelaonline@gmail.com
    ফোনঃ 01999-682425

    • About
    • Advertise
    • Careers
    • Contact

    © ২০২৪ আজবেলা নির্মাতা প্রতিষ্ঠান মানোবিক আইটি.

    No Result
    View All Result
    • মুল পাতা
    • জাতীয়
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • কৃষি
    • খুন
    • চুরি
    • দুর্ঘটনা
    • ধর্ম
    • ধর্ষণ
    • মাদক
    • আরো
      • খেলাধুলা
      • আইন আদালত
      • আটক
      • অন্যান্য
        • সাহিত্য
      • অভিযোগ
      • আবহাওয়া
      • বিনোদন
      • নিউজ ডেস্ক
      • প্রাকৃতিক পরিবেশ
      • সারাদেশ
      • শিক্ষা
      • লাইফস্টাইল

    © ২০২৪ আজবেলা নির্মাতা প্রতিষ্ঠান মানোবিক আইটি.

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In