
মোঃ আয়নাল হক রৌমারী( কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের রৌমারীতে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামের আয়োজনে, (২৪ মার্চ মঙ্গলবার) সকাল ১১ টার দিকে রৌমারী উপজেলা হলরুমে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, জনাব মোঃ হায়দার আলী আমির বাংলাদেশ জামায়াতে ইসলামী রৌমারী উপজেলা শাখা।
ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ২৮ কুড়িগ্রাম ৪ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তাক এমপি মহোদয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ শাহজালাল সবুজ সহঃ সেক্রেটারী জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখা, অধ্যাপক আব্দুল জলিল সভাপতি বাংলাদেশ শিক্ষক কল্যাণ, ফেডারেশন, কুড়িগ্রাম জেলা শাখা।
ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,রৌমারী থানার অবস্থা একটি নাজুক অবস্থা এখানে দীর্ঘদিন ধরে বেশ কিছু এসও এরা এখানে চাকরি করে আসছেন, আর যারা এ অসৎ কাজের সাথে লিপ্ত তাদের সাথে বিশাল একটি নেটওয়ার্ক জড়িত রয়েছে এটা আমি তাদের কাছেই শুনেছি, আমি আশা করবো এবং পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ করবো আগামী দিনে এরকম নেটওয়ার্ক তৈরি করে যারা থাকার চেষ্টা করছে তাদেরকে অন্য জায়গায় বদলি করে দেওয়া হোক। কারণ আমরা যেটিকে আঘাত করতে বা দূর বীত করতে চাই সেটি তারা তার আগেই ম্যাসেজ পেয়ে বসে থাকে। কারণ আমরা যখন বলছি ওমক জায়গায় মাদক কারবারি, নেশা, জুয়া চলছে প্রশাসনকে প্রতিহত করার কথা বলছি, তার আগেই দখা যায় দুষ্কৃতদের কাছে ম্যাসেজ চলে যায়। আমি প্রশাসনের উর্ধতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি তারা আমার কথায় একমত পোষণ করেছেন এবং প্রশাসনিক কর্ম কমান্ড গুলি আরও সুন্দর ভাবে পরিচালনা করবেন ইনশাআল্লাহ।
অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন, মোঃ শাহাদত হোসেন হোসেন সেক্রেটারি বাংলাদেশ জামাতে ইসলামী রৌমারী উপজেলা শাখা,অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, রৌমারী উপজেলার ৬ টি ইউনিয়নের সকল স্তরের জামায়াতে ইসলামের সকল নেতৃত্ববৃন্দরা।



