• About
  • Advertise
  • Careers
  • Contact
Tuesday, March 24, 2026
  • Login
No Result
View All Result
NEWSLETTER
আজবেলা
  • মুল পাতা
  • জাতীয়
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কৃষি
  • খুন
  • চুরি
  • দুর্ঘটনা
  • ধর্ম
  • ধর্ষণ
  • মাদক
  • আরো
    • খেলাধুলা
    • আইন আদালত
    • আটক
    • অন্যান্য
      • সাহিত্য
    • অভিযোগ
    • আবহাওয়া
    • বিনোদন
    • নিউজ ডেস্ক
    • প্রাকৃতিক পরিবেশ
    • সারাদেশ
    • শিক্ষা
    • লাইফস্টাইল
  • মুল পাতা
  • জাতীয়
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কৃষি
  • খুন
  • চুরি
  • দুর্ঘটনা
  • ধর্ম
  • ধর্ষণ
  • মাদক
  • আরো
    • খেলাধুলা
    • আইন আদালত
    • আটক
    • অন্যান্য
      • সাহিত্য
    • অভিযোগ
    • আবহাওয়া
    • বিনোদন
    • নিউজ ডেস্ক
    • প্রাকৃতিক পরিবেশ
    • সারাদেশ
    • শিক্ষা
    • লাইফস্টাইল
No Result
View All Result
আজবেলা
No Result
View All Result
Home অভিযোগ

ধামরাইয়ে গৃহবধূকে মারধরের অভিযোগ, স্বামী-ভাসুরদের বিরুদ্ধে থানায় অভিযোগ।

by আজবেলা
March 24, 2026
in অভিযোগ
0
ধামরাইয়ে গৃহবধূকে মারধরের অভিযোগ, স্বামী-ভাসুরদের বিরুদ্ধে থানায় অভিযোগ।
4
SHARES
4
VIEWS
Share on FacebookShare on Twitter
ধামরাই (ঢাকা) প্রতিনিধি :

ঢাকার ধামরাই উপজেলায় স্বামী ও ভাসুরদের বিরুদ্ধে এক গৃহবধূকে মারধর, ভয়ভীতি প্রদর্শন এবং সন্তানকে মাদ্রাসা থেকে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী নারী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযুক্তরা হলেন তাঁর স্বামী মো. ইউসুফ আলী (৪১) এবং ভাসুর মো. বাবুল (৪৫) ও নুরুল ইসলাম (৫০)। তাঁদের সবার পিতা বছুর উদ্দিন। ভুক্তভোগী ধামরাই উপজেলার কুশুরা ইউনিয়নের রামদাইল গ্রামের বাসিন্দা মোছা. তানিয়া আক্তার (২৯)।

লিখিত অভিযোগে তানিয়া আক্তার বলেন, প্রায় এক বছর ধরে স্বামী ও তার পরিবারের সঙ্গে তাঁর সম্পর্ক ভালো যাচ্ছে না। এ কারণে তিনি ছেলে তালহা মাহমুদকে (৯) নিয়ে মানিকগঞ্জ সদর এলাকায় বাবার বাড়িতে বসবাস করছেন। ছেলে কালামপুর বড়াটিয়া মাদ্রাসায় পড়াশোনা করে।

তানিয়া আক্তার জানান, গত ১৩ মার্চ সকাল ৯টার দিকে ছেলেকে দেখতে মাদ্রাসায় গেলে তিনি জানতে পারেন, তাঁর স্বামী ও পরিবারের লোকজন আগে গিয়ে ছেলেকে নিয়ে বাড়িতে চলে গেছেন। পরে তিনি স্বামীর বাড়িতে গেলে সেখানে তাঁকে আটকে রাখার পরিকল্পনা করা হচ্ছিল বলে তিনি শুনতে পান।

তার ভাষ্য, বিষয়টি বুঝতে পেরে তিনি বাড়ি থেকে বের হয়ে যেতে চাইলে এক ভাসুর ও এক চাচি শাশুড়ি তাঁকে আটকান। এরপর তাঁর স্বামী এসে মারধর শুরু করেন। ভয়ে তিনি দৌড়ে রাস্তায় বের হলে দুই ভাসুর তাঁকে ধরে রাখেন এবং তখনও তাঁর স্বামী তাঁকে মারধর করেন। পরে তাঁকে চুল ধরে টেনে আবার বাড়ির ভেতরে নিয়ে গিয়ে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়। তানিয়া আক্তার আরও অভিযোগ করেন, তাঁকে বেঁধে রেখে বাবার বাড়ির লোকজনকে ডেকে আনার পরিকল্পনা করা হয়েছিল। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে ১০ ভরি রুপা, ২০ ভরি স্বর্ণালংকার ও ৩৫ লাখ টাকা আনার মিথ্যা অভিযোগ তোলার কথাও বলা হয়েছে।

তানিয়া আক্তার বলেন, “আমাদের এখনো ডিভোর্স হয়নি। তবে প্রায় সাড়ে তিন মাস ধরে আমাদের মধ্যে মনোমালিন্য চলছে। আমার স্বামীর অশালীন ভাষা ব্যবহার, খারাপ আচরণ ও প্রায়ই মারধরের কারণে এই বিরোধ তৈরি হয়েছে।”

এ বিষয়ে ধামরাই থানার উপ-পরিদর্শক তারেক পারভেজ বলেন, জরুরী সেবা ৯৯৯ তানিয়া আক্তার নামে এক নারীর ফোন দেন। পরে ঘটনাস্থল থেকে আহত অবস্থায় ওই নারীকে উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

আজবেলা

আজবেলা

Next Post
ঈদে টাঙ্গাইলের বিনোদন কেন্দ্রে উপচেপড়া ভিড়।

ঈদে টাঙ্গাইলের বিনোদন কেন্দ্রে উপচেপড়া ভিড়।

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recommended

পঞ্চগড় তেঁতুলিয়ায় কাল্বের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত 

পঞ্চগড় তেঁতুলিয়ায় কাল্বের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত 

2 years ago
রামপালে প্রাণী সম্পদ প্রজনন কর্মকর্তা জয়দেব কুমারের দুর্নীতির নিরপেক্ষ তদন্তের দাবীতে সংবাদ সম্মেলন।

রামপালে প্রাণী সম্পদ প্রজনন কর্মকর্তা জয়দেব কুমারের দুর্নীতির নিরপেক্ষ তদন্তের দাবীতে সংবাদ সম্মেলন।

2 years ago

Popular News

    Connect with us

    প্রকাশক ও সম্পাদক : মোঃ তুহিন হোসেন
    বার্তা সম্পাদক : বিপ্লব সাহা

    হেড অফিস: ৮২/১ রামপুরা ওয়াপদা রোড চৌধুরী টাওয়ার তৃতীয় তলা ঢাকা।
    করপোরেট অফিস : ভেরামারা,কুষ্টিয়া।
    খুলনা বিভাগীয় অফিস : ১০ ইসলাম পুরক্রস লেন দোলখোলা খুলনা ।

    রেজিস্ট্রেশন ডিএ ৩৩৪৮৯
    বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন
    মোবাইল : 01301-314462
    Email : ajbelaonline@gmail.com
    ফোনঃ 01999-682425

    • About
    • Advertise
    • Careers
    • Contact

    © ২০২৪ আজবেলা নির্মাতা প্রতিষ্ঠান মানোবিক আইটি.

    No Result
    View All Result
    • মুল পাতা
    • জাতীয়
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • কৃষি
    • খুন
    • চুরি
    • দুর্ঘটনা
    • ধর্ম
    • ধর্ষণ
    • মাদক
    • আরো
      • খেলাধুলা
      • আইন আদালত
      • আটক
      • অন্যান্য
        • সাহিত্য
      • অভিযোগ
      • আবহাওয়া
      • বিনোদন
      • নিউজ ডেস্ক
      • প্রাকৃতিক পরিবেশ
      • সারাদেশ
      • শিক্ষা
      • লাইফস্টাইল

    © ২০২৪ আজবেলা নির্মাতা প্রতিষ্ঠান মানোবিক আইটি.

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In