• About
  • Advertise
  • Careers
  • Contact
Tuesday, March 24, 2026
  • Login
No Result
View All Result
NEWSLETTER
আজবেলা
  • মুল পাতা
  • জাতীয়
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কৃষি
  • খুন
  • চুরি
  • দুর্ঘটনা
  • ধর্ম
  • ধর্ষণ
  • মাদক
  • আরো
    • খেলাধুলা
    • আইন আদালত
    • আটক
    • অন্যান্য
      • সাহিত্য
    • অভিযোগ
    • আবহাওয়া
    • বিনোদন
    • নিউজ ডেস্ক
    • প্রাকৃতিক পরিবেশ
    • সারাদেশ
    • শিক্ষা
    • লাইফস্টাইল
  • মুল পাতা
  • জাতীয়
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কৃষি
  • খুন
  • চুরি
  • দুর্ঘটনা
  • ধর্ম
  • ধর্ষণ
  • মাদক
  • আরো
    • খেলাধুলা
    • আইন আদালত
    • আটক
    • অন্যান্য
      • সাহিত্য
    • অভিযোগ
    • আবহাওয়া
    • বিনোদন
    • নিউজ ডেস্ক
    • প্রাকৃতিক পরিবেশ
    • সারাদেশ
    • শিক্ষা
    • লাইফস্টাইল
No Result
View All Result
আজবেলা
No Result
View All Result
Home বিনোদন

ঈদে টাঙ্গাইলের বিনোদন কেন্দ্রে উপচেপড়া ভিড়।

by আজবেলা
March 24, 2026
in বিনোদন
0
ঈদে টাঙ্গাইলের বিনোদন কেন্দ্রে উপচেপড়া ভিড়।
3
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter
আব্দুল্লাহ আল মামুন পিন্টু,টাঙ্গাইলঃ

ঈদের আনন্দ উপভোগ করতে টাঙ্গাইল জেলার বিনোদন কেন্দ্রগুলোতে দর্শনার্থীদের উপচেপড়া ভিড় দেখাগেছে। ঈদগাহ মাঠে ঈদের নামাজ আদায় করে অনেকেই বিভিন্ন বিনোদন কেন্দ্রের উদ্দেশে বেড়িয়ে পরেন। ঈদের দিন থেকে মঙ্গলবার(২৪ মার্চ) বিকাল পর্যন্ত জেলার বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলোতে হাজার হাজার মানুষের উপস্থিতি দেখা যায়।

ঈদকে কেন্দ্র করে টাঙ্গাইল শহরের অন্যতম বিনোদন কেন্দ্র ডিসি লেক, এসপি পার্ক, সন্তোষ মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, ঘারিন্দা সোলপার্ক, রেলস্টেশন, মনতলায় নানা বয়সী নারী-বৃদ্ধ-শিশুদের উপস্থিতি দেখাগেছে। দর্শনার্থীরা প্রিয়জন বা পরিবারের সদস্যদের নিয়ে ঈদের আনন্দ উপভোগ করছেন। বিনোদন কেন্দ্রগুলোতে কেউ নাগরদোলা ও দোলনায় দোল খাচ্ছেন। কেউ দিঘী ও বিলের জলে নৌকায় ভেসে বেড়াচ্ছেন। কেউ ট্রেনে ছুটে বেড়াচ্ছেন। কেউবা আবার ব্যস্ত আড্ডা ও সেলফি তোলায়। সবাই নিজেদের মতো করে নেচে গেয়ে আনন্দময় সময় কাটাচ্ছেন। সবচেয়ে বেশি আনন্দ উপভোগ করছে শিশুরা।

এছাড়া টাঙ্গাইল জেলার অন্যতম বিনোদন কেন্দ্র- মধুপুর বনাঞ্চল, মধুপুর বিএডিসি বীজ উৎপাদন খামার, ধনবাড়ী নবাব বাড়ি, গোপালপুরের ২০১ গম্বুজ মসজিদ, হেমনগর জমিদার বাড়ি, যমুনা নদী র্তীরবর্তী এলাকা, যমুনা সেতু এলাকা, যমুনা রিসোর্ট, নৌপথে গোবিন্দাসী থেকে গাবসারা চরাঞ্চল, কালিহাতীর চারান বিল, এলেঙ্গা রিসোর্ট, করটিয়া জমিদার বাড়ি, ঘাটাইলের ধলাপাড়া চৌধুরীবাড়ি, ঘাটাইল-ঝড়কা ও ধলাপাড়া পাহাড়ি সড়ক, ঘাটাইল শাপলা শিশু পার্ক ও সাগরদীঘি অনিক নগর পার্ক, সখীপুর বনাঞ্চল, বাসাইলের বাসুলিয়া বিল, নকুল বিল, মির্জাপুর মহেড়া জমিদার বাড়ি, দেলদুয়ার জমিদার বাড়ি, ধনবাড়ী জমিদার বাড়ি, গোপালপুর হেমনগর জমিদার বাড়ি, আতিয়া জামে মসজিদ, নাগরপুর জমিদার বাড়ি, উপেন্দ্র সরোবর, ধলেশ্বরী সেতু, পাকুটিয়া জমিদার বাড়ি, নাগরপুর ধুবুরিয়া স্বপ্ন বিলাস চিড়িয়াখানা, দাপনাজোড় ওয়াটার গার্ডেন, বরুহা বুরে‌্যা ট্রেনিং সেন্টার ইত্যাদি বিনোদন কেন্দ্রগুলোতে দর্শনার্থীরা ভিড় করছেন। বিনোদন পিপাসু মানুষ পরিবার-পরিজন নিয়ে ঈদের আনন্দ উপভোগ ও সময় কাটিয়েছেন ঘুরে বেরিয়ে- এদের মধ্যে যুবকরাই বেশি। তারা মোটরসাইকেল নিয়ে বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলো ঘুরছেন। ফাঁকা সড়ক-মহাসড়ক দাপিয়ে বেড়াচ্ছেন তারা।

ঈদে সপরিবারে বেড়াতে আসা জসিম উদ্দিন জানান, সুন্দর আবহাওয়ায় ছেলে-মেয়েদের আবদার রক্ষা করতে একটু বের হতে হয়েছেন। গত ঈদে অনেক মজা করেছেন তাই পরিবারের সবাইকে নিয়ে আনন্দ করছেন। সব কিছু বন্ধ থাকায় যানজটের কবলে পড়তে হচ্ছে না। টাঙ্গাইলে বেড়াতে আসা দর্শনার্থী রুনা আক্তার জানান, গাড়ি বন্ধ থাকায় দূরে কোথাও যাওয়া হচ্ছে না। তাই রিকশায় চড়ে শহরের বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াচ্ছেন। মোটরসাইকেল নিয়ে আড্ডারত ৭-৮ জন যুবক জানায়, প্রতিবার তারা টাঙ্গাইলের প্রায় সব বিনোদন কেন্দ্রে ঘুরে বেড়াতেন। কিন্তু এবার তেল স্বল্পতার জন্য কয়েকটা জায়গায় গিয়েছিলেন। সাধ্যমতো মজা করেছেন- এখন বসে বসে আড্ডা দিচ্ছেন।

যমুনা সেতু পূর্ব এলাকায় গিয়ে দেখা যায়, ঈদ উপলক্ষে যমুনা নদীর বামতীরে বহু দর্শনার্থী বেড়াতে এসেছেন। বন্ধু-বান্ধবদের পাশাপাশি পরিবার নিয়ে এসেছেন অনেকেই। যমুনাতীরে উপচেপড়া ভিড় লক্ষ করা গেছে। টাঙ্গাইল সদর থেকে আসা যুবক মানিক মিয়া, আশিক মাহমুদ, শিশু সিনথিয়া, সাজিদ, তাবাসসুম তানিয়া, আকাশ রহমান সহ অনেকেই জানান, ঈদ উপলক্ষে বাবা, ভাই, বন্ধুর সঙ্গে যমুনা নদীর তীরে গড়িলাবাড়ি এসেছেন। গরমের কারণে জেলার অন্যসব বিনোদন কেন্দ্রগুলোতে গিয়ে শান্তি নাই। যমুনা সেতু পূর্ব এলাকার বেলটিয়া গ্রামের বাসিন্দারা জানায়, ঈদ উপলক্ষে শ’ শ’ মানুষ সেতু এলাকায় বেড়াতে আসছে। এতে তারাও অনেক মজা করছি।

আজবেলা

আজবেলা

Next Post
বেড়ায় ঘাট দখল ও মাদক নিয়ে দুই গ্রামের রণক্ষেত্র, পরিস্থিতি নিয়ন্ত্রণে নামল সেনাবাহিনী।

বেড়ায় ঘাট দখল ও মাদক নিয়ে দুই গ্রামের রণক্ষেত্র, পরিস্থিতি নিয়ন্ত্রণে নামল সেনাবাহিনী।

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recommended

বাগেরহাটে বেশরগাতী সাইন্স ও টেকনোলজি ইনস্টিটিউট ভবন উদ্বোধন।

বাগেরহাটে বেশরগাতী সাইন্স ও টেকনোলজি ইনস্টিটিউট ভবন উদ্বোধন।

1 year ago
কচুয়ায় ৩ শিশুকে যৌন নির্যাতনের মামলায়অভিযুক্ত ৭০ বছরের বৃদ্ধা আটক।

কচুয়ায় ৩ শিশুকে যৌন নির্যাতনের মামলায়অভিযুক্ত ৭০ বছরের বৃদ্ধা আটক।

2 years ago

Popular News

    Connect with us

    প্রকাশক ও সম্পাদক : মোঃ তুহিন হোসেন
    বার্তা সম্পাদক : বিপ্লব সাহা

    হেড অফিস: ৮২/১ রামপুরা ওয়াপদা রোড চৌধুরী টাওয়ার তৃতীয় তলা ঢাকা।
    করপোরেট অফিস : ভেরামারা,কুষ্টিয়া।
    খুলনা বিভাগীয় অফিস : ১০ ইসলাম পুরক্রস লেন দোলখোলা খুলনা ।

    রেজিস্ট্রেশন ডিএ ৩৩৪৮৯
    বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন
    মোবাইল : 01301-314462
    Email : ajbelaonline@gmail.com
    ফোনঃ 01999-682425

    • About
    • Advertise
    • Careers
    • Contact

    © ২০২৪ আজবেলা নির্মাতা প্রতিষ্ঠান মানোবিক আইটি.

    No Result
    View All Result
    • মুল পাতা
    • জাতীয়
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • কৃষি
    • খুন
    • চুরি
    • দুর্ঘটনা
    • ধর্ম
    • ধর্ষণ
    • মাদক
    • আরো
      • খেলাধুলা
      • আইন আদালত
      • আটক
      • অন্যান্য
        • সাহিত্য
      • অভিযোগ
      • আবহাওয়া
      • বিনোদন
      • নিউজ ডেস্ক
      • প্রাকৃতিক পরিবেশ
      • সারাদেশ
      • শিক্ষা
      • লাইফস্টাইল

    © ২০২৪ আজবেলা নির্মাতা প্রতিষ্ঠান মানোবিক আইটি.

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In