
আবুজর গিফারী, বেড়া পাবনা প্রতিনিধিঃ
বেড়ায় বড়শিলা গ্রামে ধান ক্ষেতে থেকে এক ভ্যান চালকের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে।
অদ্য শুক্রবার (২০ মার্চ), বেড়া উপজেলার বড়শিলা গ্রামের এক ধানক্ষেত থেকে ফজলু রহমান (৫৫) নামে এক ভ্যান চালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে বেড়া থানা পুলিশ। জানা যায় যে, সকালে পৌরসভা এলাকার বড়শিলা গ্রামে ধানের ক্ষেত থেকে নিহত ভ্যান চালকের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। এবং মরদেহের পাশেই তার ব্যবহৃত ভ্যানটি অক্ষত অবস্থায় পড়ে ছিল। মৃত আ: মান্নানের ছেলে নিহত ভ্যানচালক বেড়া পৌরসভার হাতিগাড়া ক্যানেল এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন।
বেড়া থানার অফিসার অফিসার ইনচার্জ শ্রী নিতাই চন্দ্র সরকার জানান, খবর পেয়ে বেড়া থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছেন। তবে এই হত্যাকাণ্ডের সাথে কে বা কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।তদন্ত শেষে সবকিছু জানা যাবে তিনি মন্তব্য করেন।




