
মোঃ কামাল উদ্দিন জেলা প্রতিনিধি জামালপুর
জামালপুরের মাদারগঞ্জে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণের সাথে নবনির্বাচিত এমপি বাবুল এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকাল ৫ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল।
সভাপতিত্ব করেন মাদারগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুমন চৌধুরী।
এ সময় এসিল্যান্ড রাসেল দিও, মডেল থানার ওসি খন্দকার শাকের আহমেদ, মাদারগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি এডভোকেট মঞ্জুর কাদের বাবুল খান, সাবেক সভাপতি ফায়েজুল ইসলাম লাঞ্জু, প্রাক্তন সভাপতি শাহজাহান বি.কম, বর্তমান সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতন আকন্দ, সিনিয়র সহ সভাপতি আব্দুল মান্নান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, সাংগঠনিক সম্পাদক বীরমুক্তিযোদ্ধা শাহ্ মোঃ মজনু ফকির ও হাফিজুর রহমান সাকু, ৪ নং বালিজুড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি মঞ্জুরুল ইসলাম মুসা সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সকলের পরিচয় পর্ব শেষে কয়েকজন কর্মকর্তাবৃন্দ তাদের দপ্তরের কাজের অগ্রগতি তুলে ধরেন।




