• About
  • Advertise
  • Careers
  • Contact
Saturday, February 21, 2026
  • Login
No Result
View All Result
NEWSLETTER
আজবেলা
  • মুল পাতা
  • জাতীয়
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কৃষি
  • খুন
  • চুরি
  • দুর্ঘটনা
  • ধর্ম
  • ধর্ষণ
  • মাদক
  • আরো
    • খেলাধুলা
    • আইন আদালত
    • আটক
    • অন্যান্য
      • সাহিত্য
    • অভিযোগ
    • আবহাওয়া
    • বিনোদন
    • নিউজ ডেস্ক
    • প্রাকৃতিক পরিবেশ
    • সারাদেশ
    • শিক্ষা
    • লাইফস্টাইল
  • মুল পাতা
  • জাতীয়
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কৃষি
  • খুন
  • চুরি
  • দুর্ঘটনা
  • ধর্ম
  • ধর্ষণ
  • মাদক
  • আরো
    • খেলাধুলা
    • আইন আদালত
    • আটক
    • অন্যান্য
      • সাহিত্য
    • অভিযোগ
    • আবহাওয়া
    • বিনোদন
    • নিউজ ডেস্ক
    • প্রাকৃতিক পরিবেশ
    • সারাদেশ
    • শিক্ষা
    • লাইফস্টাইল
No Result
View All Result
আজবেলা
No Result
View All Result
Home নিউজ ডেস্ক

জামালপুরের মাদারগঞ্জে ‘ঘুঘুমারী হাজী কাদের সাংবাদিক মাহবুব টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন না করায় এলাকাবাসীর ক্ষোভ।

by আজবেলা
February 21, 2026
in নিউজ ডেস্ক
0
জামালপুরের মাদারগঞ্জে ‘ঘুঘুমারী হাজী কাদের সাংবাদিক মাহবুব টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন না করায় এলাকাবাসীর ক্ষোভ।
3
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter
মোঃ কামাল উদ্দিন জেলা প্রতিনিধি জামালপুর

জামালপুরের মাদারগঞ্জে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন এবং জাতীয় পতাকা উত্তোলন না করার গুরুতর অভিযোগ উঠেছে ‘ঘুঘুমারী হাজী কাদের সাংবাদিক মাহবুব টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ’ কর্তৃপক্ষের বিরুদ্ধে। সরকারি সুস্পষ্ট নির্দেশনা থাকা সত্ত্বেও প্রতিষ্ঠানটির এমন চরম অবহেলা ও উদাসীনতায় স্থানীয় বীর মুক্তিযোদ্ধা, অভিভাবক ও সচেতন মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

জানা যায়, একুশে ফেব্রুয়ারি সূর্যোদয়ের সাথে সাথে দেশের সব সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পতাকা সঠিক নিয়মে অর্ধনমিত রাখা এবং যথাযথ মর্যাদায় দিবসটি পালনের সরকারি বাধ্যবাধকতা রয়েছে।

কিন্তু সরেজমিনে গিয়ে দেখা যায়, মাদারগঞ্জ উপজেলার ঘুঘুমারী এলাকায় অবস্থিত ওই শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো জাতীয় পতাকা উত্তোলন করা হয়নি। এমনকি ভাষা শহীদদের স্মরণে কোনো আলোচনা সভা, দোয়া মাহফিল বা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মতো ন্যূনতম কোনো কর্মসূচিও গ্রহণ করেনি প্রতিষ্ঠানটি। চারপাশ ছিল একেবারেই জনশূন্য ও তালাবদ্ধ।

স্থানীয় বাসিন্দারা জানান, ভাষা শহীদদের রক্তের বিনিময়ে পাওয়া এই দিনে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের এমন নীরবতা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক অভিভাবক ক্ষোভ প্রকাশ করে বলেন, “শিক্ষাপ্রতিষ্ঠান হলো শিক্ষার্থীদের দেশপ্রেম ও জাতীয় চেতনা শেখার মূল জায়গা। কিন্তু প্রতিষ্ঠান কর্তৃপক্ষের এমন খামখেয়ালিপনা ও রাষ্ট্রীয় অবমাননা আমাদের হতাশ করেছে। তারা যদি নিজেরাই জাতীয় দিবস পালন না করে, তবে শিক্ষার্থীদের কী শিক্ষা দেবে? আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।”

এ বিষয়ে বক্তব্য জানতে ‘ঘুঘুমারী হাজী কাদের সাংবাদিক মাহবুব টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ’-এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলামের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, “মহান একুশে ফেব্রুয়ারিতে জাতীয় পতাকা উত্তোলন না করা এবং সরকারি নির্দেশনা অমান্য করে জাতীয় দিবস পালন না করা বড় ধরনের অপরাধ বলে শিকার করেন ও ভবিষ্যৎ এমন ভুল আর হবে না বলেও জানান।

বিষয়টি নিয়ে মাদারগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ছানোয়ার হোসেন জানান, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান গুলো আমার দপ্তরের আওতায় নয়, বিষয়টি নিয়ে কারিগরি শিক্ষা অধিদপ্তরের আলোচনা করবে বলে জানান তিনি এবং উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুমন চৌধুরীর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে ফোন রিসিভ না করায় কোন প্রকার মন্তব্য পাওয়া যায়নি।

আজবেলা

আজবেলা

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recommended

মানিকগঞ্জে জমে উঠেছে ‘গরু খাওয়া সমিতি’

মানিকগঞ্জে জমে উঠেছে ‘গরু খাওয়া সমিতি’

2 years ago
উপনির্বাচনে চলাচল করতে পারবেনা-৫ ধরনের যানবাহন

উপনির্বাচনে চলাচল করতে পারবেনা-৫ ধরনের যানবাহন

2 years ago

Popular News

    Connect with us

    প্রকাশক ও সম্পাদক : মোঃ তুহিন হোসেন
    বার্তা সম্পাদক : বিপ্লব সাহা

    হেড অফিস: ৮২/১ রামপুরা ওয়াপদা রোড চৌধুরী টাওয়ার তৃতীয় তলা ঢাকা।
    করপোরেট অফিস : ভেরামারা,কুষ্টিয়া।
    খুলনা বিভাগীয় অফিস : ১০ ইসলাম পুরক্রস লেন দোলখোলা খুলনা ।

    রেজিস্ট্রেশন ডিএ ৩৩৪৮৯
    বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন
    মোবাইল : 01301-314462
    Email : ajbelaonline@gmail.com
    ফোনঃ 01999-682425

    • About
    • Advertise
    • Careers
    • Contact

    © ২০২৪ আজবেলা নির্মাতা প্রতিষ্ঠান মানোবিক আইটি.

    No Result
    View All Result
    • মুল পাতা
    • জাতীয়
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • কৃষি
    • খুন
    • চুরি
    • দুর্ঘটনা
    • ধর্ম
    • ধর্ষণ
    • মাদক
    • আরো
      • খেলাধুলা
      • আইন আদালত
      • আটক
      • অন্যান্য
        • সাহিত্য
      • অভিযোগ
      • আবহাওয়া
      • বিনোদন
      • নিউজ ডেস্ক
      • প্রাকৃতিক পরিবেশ
      • সারাদেশ
      • শিক্ষা
      • লাইফস্টাইল

    © ২০২৪ আজবেলা নির্মাতা প্রতিষ্ঠান মানোবিক আইটি.

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In