• About
  • Advertise
  • Careers
  • Contact
Saturday, February 14, 2026
  • Login
No Result
View All Result
NEWSLETTER
আজবেলা
  • মুল পাতা
  • জাতীয়
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কৃষি
  • খুন
  • চুরি
  • দুর্ঘটনা
  • ধর্ম
  • ধর্ষণ
  • মাদক
  • আরো
    • খেলাধুলা
    • আইন আদালত
    • আটক
    • অন্যান্য
      • সাহিত্য
    • অভিযোগ
    • আবহাওয়া
    • বিনোদন
    • নিউজ ডেস্ক
    • প্রাকৃতিক পরিবেশ
    • সারাদেশ
    • শিক্ষা
    • লাইফস্টাইল
  • মুল পাতা
  • জাতীয়
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কৃষি
  • খুন
  • চুরি
  • দুর্ঘটনা
  • ধর্ম
  • ধর্ষণ
  • মাদক
  • আরো
    • খেলাধুলা
    • আইন আদালত
    • আটক
    • অন্যান্য
      • সাহিত্য
    • অভিযোগ
    • আবহাওয়া
    • বিনোদন
    • নিউজ ডেস্ক
    • প্রাকৃতিক পরিবেশ
    • সারাদেশ
    • শিক্ষা
    • লাইফস্টাইল
No Result
View All Result
আজবেলা
No Result
View All Result
Home রাজনীতি

শনিবার টাঙ্গাইল আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান :: চলছে মঞ্চ তৈরির প্রস্তুতি।

by আজবেলা
January 30, 2026
in রাজনীতি
0
শনিবার টাঙ্গাইল আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান :: চলছে মঞ্চ তৈরির প্রস্তুতি।
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter
আব্দুল্লাহ আল মামুন পিন্টু,টাঙ্গাইলঃ

দীর্ঘ ২১ বছর পর শনিবার(৩১ জানুয়ারি) টাঙ্গাইল সফরে আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রাজশাহী, নওগাঁ ও বগুড়াসহ একাধিক জেলায় টানা তিন দিনের দলীয় কর্মসূচি শেষে সড়কপথে রাজধানী ঢাকায় ফেরার পথে তিনি টাঙ্গাইলে জনসভায় অংশ নেবেন। এদিন বিকাল ৪টায় যমুনাসেতু-টাঙ্গাইল-ঢাকা মহাসড়কে টাঙ্গাইলের দরুন-চরজানা বাইপাস এলাকার খোলা মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন তারেক রহমান। টাঙ্গাইল জেলায় তারেক রহমানের এটি প্রথম রাজনৈতিক জনসভা।

দলীয় সূত্রে জানাগেছে, তারেক রহমানের আগমন উপলক্ষে জনসভাকে জনসমুদ্রে পরিণত করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে জেলা বিএনপি। দলের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনে ধানের শীষের প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু জনসভার সার্বিক তদারকি করছেন। ইতোমধ্যে তিনি স্থান নির্ধারণ, একাধিকবার সমাবেশস্থল পরিদর্শন ও নেতাকর্মীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দিচ্ছেন। জনসভায় শতাধিক মাইক স্থাপন, সুবিশাল মঞ্চসহ আয়োজনের কোনো ঘাটতি রাখা হচ্ছে না। বৃহস্পতিবার(২৯ জানুয়ারি) রাতে দলীয় নেতাকর্মীদের নিয়ে বিশেষ প্রস্তুতি সভা করা হয়েছে- এতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আরও উজ্জীবিত হয়েছেন।

এর আগে গত ১১ জানুয়ারি টাঙ্গাইল সফরের কথা থাকলেও নির্বাচন কমিশনের অনুরোধে তা বাতিল করা হয়। দীর্ঘ প্রায় দেড়যুগ লন্ডনে নির্বাসন শেষে দেশে ফেরার পর এটিই টাঙ্গাইলে তারেক রহমানের প্রথম সফর। ২০০৪ সালে তিনি সর্বশেষ টাঙ্গাইলের দেলদুয়ার এলেও সে সময় কোনো জনসভায় বক্তব্য রাখেননি। সে হিসেবে এবারই টাঙ্গাইলের মাটিতে তার প্রথম জনসভা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

স্থানীয় বিএনপি সূত্রে জানাগেছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তারেক রহমানের উপস্থিতিকে কেন্দ্র করে পুরো জেলায় বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। টাঙ্গাইল শহরে ইতোমধ্যে একাধিকবার আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যেও দেখা যাচ্ছে প্রাণচাঞ্চল্য ও উদ্দীপনা।

জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন জানান, এই নির্বাচনি জনসভার মঞ্চ থেকে টাঙ্গাইল জেলার আটটি সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থীদের আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেবেন দলের প্রধান।

বিএনপির প্রচার সম্পাদক এবং টাঙ্গাইল-৫ (সদর) আসনে দলীয় প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু জানান, টাঙ্গাইলের রাজনৈতিক ইতিহাসে সর্বকালের সর্ববৃহৎ জনসমাগম ঘটানোর লক্ষ্য নিয়ে জনসভার সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। দেশনায়ক তারেক রহমানের আগমন ঘিরে পুরো জেলা উৎসবমুখর পরিবেশে রয়েছে।

তিনি জানান, এই জনসভা দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে বিএনপি চেয়ারম্যান দলের নির্বাচনি অঙ্গীকারগুলো জনসমক্ষে তুলে ধরবেন। তার এই সফর নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে।

আজবেলা

আজবেলা

Next Post
জামালপুরের মাদারগঞ্জের কয়ড়া বাজারে ধানের শীষের গণ মিছিল।

জামালপুরের মাদারগঞ্জের কয়ড়া বাজারে ধানের শীষের গণ মিছিল।

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recommended

অনিয়ম দূর্নীতির অভিযোগ লক্ষীপাশা আদর্শ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে

অনিয়ম দূর্নীতির অভিযোগ লক্ষীপাশা আদর্শ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে

2 years ago
মাধবপুরে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত 

মাধবপুরে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত 

2 years ago

Popular News

    Connect with us

    প্রকাশক ও সম্পাদক : মোঃ তুহিন হোসেন
    বার্তা সম্পাদক : বিপ্লব সাহা

    হেড অফিস: ৮২/১ রামপুরা ওয়াপদা রোড চৌধুরী টাওয়ার তৃতীয় তলা ঢাকা।
    করপোরেট অফিস : ভেরামারা,কুষ্টিয়া।
    খুলনা বিভাগীয় অফিস : ১০ ইসলাম পুরক্রস লেন দোলখোলা খুলনা ।

    রেজিস্ট্রেশন ডিএ ৩৩৪৮৯
    বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন
    মোবাইল : 01301-314462
    Email : ajbelaonline@gmail.com
    ফোনঃ 01999-682425

    • About
    • Advertise
    • Careers
    • Contact

    © ২০২৪ আজবেলা নির্মাতা প্রতিষ্ঠান মানোবিক আইটি.

    No Result
    View All Result
    • মুল পাতা
    • জাতীয়
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • কৃষি
    • খুন
    • চুরি
    • দুর্ঘটনা
    • ধর্ম
    • ধর্ষণ
    • মাদক
    • আরো
      • খেলাধুলা
      • আইন আদালত
      • আটক
      • অন্যান্য
        • সাহিত্য
      • অভিযোগ
      • আবহাওয়া
      • বিনোদন
      • নিউজ ডেস্ক
      • প্রাকৃতিক পরিবেশ
      • সারাদেশ
      • শিক্ষা
      • লাইফস্টাইল

    © ২০২৪ আজবেলা নির্মাতা প্রতিষ্ঠান মানোবিক আইটি.

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In