
মোঃ কামাল উদ্দিন জেলা প্রতিনিধি জামালপুর
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের ফাজিলপুর বালিকা দাখিল মাদরাসা সরকারের দেওয়া নির্ধারিত সময়ের আগেই ছুটি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। সকাল ১০টায় স্কুল শুরু হয়ে বিকেল ৪টায় ছুটি হওয়ার কথা থাকলেও ২ ঘন্টা আগেই শিক্ষার্থীদের ছুটি দিয়ে প্রতিষ্ঠান বন্ধ করে চলে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে৷
নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার কয়েক জনের সাথে কথা বলে জানা যায়, অত্র শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বেশির ভাগ সময় দুপুর দেড়টা থেকে ২ টার মধ্যে ছুটি দেওয়া হয় তারপর শিক্ষকরা চলে যাওয়ার পর পিয়ন বন্ধ করে চলে যান ।
মঙ্গলবার(২৭ জানুয়ারি ২৬) দুপুর ২ টার সময় সরেজমিন গিয়ে দেখা যায় ফাজিলপুর বালিকা দাখিল মাদারাসার প্রধানসহ কোন শিক্ষক ও শিক্ষার্থীদের পাওয়া যায়নি, মাদরাসার প্রতি টি শ্রেণী কক্ষ তালাবদ্ধ অবস্থায় রয়েছে।
গণমাধ্যম কর্মীদের উপস্থিত পেয়ে প্রতিষ্ঠান টি অফিস সহকারী (পিয়ন) শাহিনুর রহমান আসেন, তার কাছে জানতে চাইলে তিনি বলেন সুপারসহ সকল শিক্ষক উপস্থিত ছিলেন। তার কাছে মাদারাসার সুপার জয়নাল আবেদীনের মোবাইল নাম্বার চাইলে তিনি দিতে অস্বীকৃতি জানান।
ভিন্ন মাধ্যমে চেষ্টা করে সুপার জয়নাল আবেদীন মোবাইল নাম্বার সংগ্রহ করে, তার সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান প্রতিষ্ঠানে ম্যানেজিং কমিটির সভাপতির থেকে আগামী কাল সহ ২ দিনের ছুটিতে রয়েছি। ২ দিন ছুটি থাকায় প্রতিষ্ঠানের সকল দায়িত্ব সহকারী সুপারের কাছে দেওয়া হয়েছে, তার কাছে সহকারী সুপারের মোবাইল নম্বর চাইলে ৫ মিনিট পর দিবে বলে জানান। এরপর তার সাথে একাধিক বার যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
এ বিষয়ে মাদারগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অতিঃদাঃ) ছানোয়ার হোসেন বলেন,নির্ধারিত সময়ের আগেই শিক্ষা প্রতিষ্ঠান ছুটি দেওয়ার কোন সুযোগ নেই৷ অভিযুক্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।




