• About
  • Advertise
  • Careers
  • Contact
Wednesday, April 1, 2026
  • Login
No Result
View All Result
NEWSLETTER
আজবেলা
  • মুল পাতা
  • জাতীয়
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কৃষি
  • খুন
  • চুরি
  • দুর্ঘটনা
  • ধর্ম
  • ধর্ষণ
  • মাদক
  • আরো
    • খেলাধুলা
    • আইন আদালত
    • আটক
    • অন্যান্য
      • সাহিত্য
    • অভিযোগ
    • আবহাওয়া
    • বিনোদন
    • নিউজ ডেস্ক
    • প্রাকৃতিক পরিবেশ
    • সারাদেশ
    • শিক্ষা
    • লাইফস্টাইল
  • মুল পাতা
  • জাতীয়
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কৃষি
  • খুন
  • চুরি
  • দুর্ঘটনা
  • ধর্ম
  • ধর্ষণ
  • মাদক
  • আরো
    • খেলাধুলা
    • আইন আদালত
    • আটক
    • অন্যান্য
      • সাহিত্য
    • অভিযোগ
    • আবহাওয়া
    • বিনোদন
    • নিউজ ডেস্ক
    • প্রাকৃতিক পরিবেশ
    • সারাদেশ
    • শিক্ষা
    • লাইফস্টাইল
No Result
View All Result
আজবেলা
No Result
View All Result
Home নিউজ ডেস্ক

টাঙ্গাইলে বৃদ্ধ দম্পতিকে হত্যা, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট।

by আজবেলা
January 27, 2026
in নিউজ ডেস্ক
0
টাঙ্গাইলে বৃদ্ধ দম্পতিকে হত্যা, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট।
6
SHARES
6
VIEWS
Share on FacebookShare on Twitter
আব্দুল্লাহ আল মামুন পিন্টু,টাঙ্গাইলঃ

টাঙ্গাইলের বাসাইল উপজেলায় এক বৃদ্ধ দম্পতিকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। এ সময় তাদের ঘর থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করা হয়েছে। এ ঘটনায় ধানের চারা রোপণের কাজে আনা দুই অজ্ঞাত শ্রমিককে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করা হয়েছে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে উপজেলার হাবলা ইউনিয়নের ঘোষাখালী গ্রামে নিজ বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন— ঘোষাখালী গ্রামের মোতাহার সিকদার ওরফে ঠান্ডু (৭৫) এবং তার স্ত্রী রেজিয়া বেগম (৬৫)।

নিহতের নাতি শাকিল সিকদার জানান, গত রোববার ধানের চারা রোপণের জন্য শরিফ ও সুমন নামে দুইজন শ্রমিককে আনা হয়। মোতাহার সিকদারের পায়ে তীব্র ব্যথা থাকায় তারা তাকে কবিরাজি ওষুধ খেতে দেন। সোমবার রাতে শ্রমিকদের ঘরের বারান্দায় ঘুমানোর ব্যবস্থা করা হয় এবং দম্পতি ঘরের ভেতরে ঘুমান।

রাতের কোনো এক সময় শ্রমিকরা টিন কেটে দরজা খুলে ঘরে প্রবেশ করে। এরপর মোতাহার সিকদার ও তার স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে পালিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে।

সকালে স্বজনরা তাদের অচেতন অবস্থায় উদ্ধার করে মির্জাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাবলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোরশেদ আলম বলেন, দুই অজ্ঞাত শ্রমিকের বিরুদ্ধে হত্যার অভিযোগ উঠেছে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সুষ্ঠু তদন্তের মাধ্যমে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

টাঙ্গাইলের সহকারী পুলিশ সুপার (সখীপুর সার্কেল) একে এম মামুনুর রশিদ বলেন, ধানের চারা রোপণের কাজে দুইজন শ্রমিক আনা হয়েছিল। ঘটনার পর থেকে তারা পলাতক রয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।

এ ঘটনায় ঘর থেকে কী পরিমাণ মালামাল লুট হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। হত্যাকাণ্ডকে ঘিরে এলাকায় আতঙ্ক ও রহস্যের সৃষ্টি হয়েছে।

আজবেলা

আজবেলা

Next Post
ইউএনও’র কক্ষে গোপনে কথোপকথন রেকর্ড, ইসলামী আন্দোলনের প্রার্থীর মুচলেকা।

ইউএনও'র কক্ষে গোপনে কথোপকথন রেকর্ড, ইসলামী আন্দোলনের প্রার্থীর মুচলেকা।

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recommended

মাদারগন্জে ৬নং আদারভিটা ইউনিয়ন বি এন পির অফিস উদ্বোধন দোয়া ও আলোচনা সভা।

মাদারগন্জে ৬নং আদারভিটা ইউনিয়ন বি এন পির অফিস উদ্বোধন দোয়া ও আলোচনা সভা।

2 years ago
বন্যায় ক্ষতিগ্রস্থ চারশত পঞ্চাশ পরিবারে মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ।

বন্যায় ক্ষতিগ্রস্থ চারশত পঞ্চাশ পরিবারে মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ।

2 years ago

Popular News

    Connect with us

    প্রকাশক ও সম্পাদক : মোঃ তুহিন হোসেন
    বার্তা সম্পাদক : বিপ্লব সাহা

    হেড অফিস: ৮২/১ রামপুরা ওয়াপদা রোড চৌধুরী টাওয়ার তৃতীয় তলা ঢাকা।
    করপোরেট অফিস : ভেরামারা,কুষ্টিয়া।
    খুলনা বিভাগীয় অফিস : ১০ ইসলাম পুরক্রস লেন দোলখোলা খুলনা ।

    রেজিস্ট্রেশন ডিএ ৩৩৪৮৯
    বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন
    মোবাইল : 01301-314462
    Email : ajbelaonline@gmail.com
    ফোনঃ 01999-682425

    • About
    • Advertise
    • Careers
    • Contact

    © ২০২৪ আজবেলা নির্মাতা প্রতিষ্ঠান মানোবিক আইটি.

    No Result
    View All Result
    • মুল পাতা
    • জাতীয়
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • কৃষি
    • খুন
    • চুরি
    • দুর্ঘটনা
    • ধর্ম
    • ধর্ষণ
    • মাদক
    • আরো
      • খেলাধুলা
      • আইন আদালত
      • আটক
      • অন্যান্য
        • সাহিত্য
      • অভিযোগ
      • আবহাওয়া
      • বিনোদন
      • নিউজ ডেস্ক
      • প্রাকৃতিক পরিবেশ
      • সারাদেশ
      • শিক্ষা
      • লাইফস্টাইল

    © ২০২৪ আজবেলা নির্মাতা প্রতিষ্ঠান মানোবিক আইটি.

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In