
মোঃ আয়নাল হক রৌমারী( কুড়িগ্রাম) প্রতিনিধি:
ইসলামী আন্দোলন একা নই, আমাদের সাথে আল্লাহ রয়েছে। গতকাল ২৬ জানুয়ারী সোমবার বিকাল ৪ টায় কুড়িগ্রাম-৪ আসনের নির্বাচনী এলাকা রৌমারী সিজি জামান সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় এ কথা গুলি বলেন তিনি।
ইসলামী আন্দোলন বাংলাদেশ আমীর ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ আজ একা নই, আমাদের সাথে আল্লাহ রয়েছে। সেই সাথে দেশের সম্মানিত ওলামা মাশায়েক একরামগণও রয়েছেন। যারা ইসলাম ধর্মের অনুপ্রেরণা, নীতি ও শরীয়া আইন অনুযায়ী দেশ পরিচালনা করবে না তারা ইসলাম থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে।
তিনি আরোও বলেন,আমরা ঘোষনা করেছিলাম, ইসলামের পক্ষে একটাই বাক্স রয়েছে। ইসলাম প্রতিষ্ঠার পক্ষের একমাত্র বাক্স হাতপাখা মার্কা। একমাত্র হাতপাখা মার্কা ইসলামের পক্ষে রয়েছে, ইসলাম আইন প্রতিষ্ঠা করবে। দেশের পরিবর্তনের জন্য ইসলামের পক্ষে, ন্যায়ের পক্ষে, ভালো নীতি আদশের্র পক্ষে, মানবতার কল্যানের পক্ষে ভোট দেয়ায় হলো ভোটের বিজয় হওয়া। তাই নতুন বাংলাদেশ গড়ার লক্ষে হাতপাখা প্রতীকের সমর্থন দেয়ার আহ্বান জানান, এছাড়াও তিনি বক্তব্যে বলেন, ইসলামের সুশীল ছায়াতলে এসে অধ্যাপক হাফিজুর রহমান সোনার মানুষে পরিণত হয়েছে, আর সেই সোনার মানুষের হাতে হাত পাখা প্রতীক তুলে দিলাম।
এসময় ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার আয়োজনে কুড়িগ্রাম-৪ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজ সেবক সহকারী অধ্যাপক হাফিজুর রহমানের সভাপতিত্বে জনসভায় বক্তব্য রাখেন, জেলা ও উপজেলা শাখার ইসলামী আন্দোলন বাংলাদেশ মুজাহিদ কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ আরও অনেকে।




