• About
  • Advertise
  • Careers
  • Contact
Wednesday, April 1, 2026
  • Login
No Result
View All Result
NEWSLETTER
আজবেলা
  • মুল পাতা
  • জাতীয়
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কৃষি
  • খুন
  • চুরি
  • দুর্ঘটনা
  • ধর্ম
  • ধর্ষণ
  • মাদক
  • আরো
    • খেলাধুলা
    • আইন আদালত
    • আটক
    • অন্যান্য
      • সাহিত্য
    • অভিযোগ
    • আবহাওয়া
    • বিনোদন
    • নিউজ ডেস্ক
    • প্রাকৃতিক পরিবেশ
    • সারাদেশ
    • শিক্ষা
    • লাইফস্টাইল
  • মুল পাতা
  • জাতীয়
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কৃষি
  • খুন
  • চুরি
  • দুর্ঘটনা
  • ধর্ম
  • ধর্ষণ
  • মাদক
  • আরো
    • খেলাধুলা
    • আইন আদালত
    • আটক
    • অন্যান্য
      • সাহিত্য
    • অভিযোগ
    • আবহাওয়া
    • বিনোদন
    • নিউজ ডেস্ক
    • প্রাকৃতিক পরিবেশ
    • সারাদেশ
    • শিক্ষা
    • লাইফস্টাইল
No Result
View All Result
আজবেলা
No Result
View All Result
Home রাজনীতি

টাঙ্গাইল সদর-৫ আসনে জামায়াত প্রার্থীর পক্ষে সমাবেশ ও মিছিল।

by আজবেলা
January 24, 2026
in রাজনীতি
0
টাঙ্গাইল সদর-৫ আসনে জামায়াত প্রার্থীর পক্ষে সমাবেশ ও মিছিল।
8
SHARES
8
VIEWS
Share on FacebookShare on Twitter
আব্দুল্লাহ আল মামুন পিন্টু,টাঙ্গাইলঃ

টাঙ্গাইল সদর-৫ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য দাঁড়িপাল্লার প্রার্থী আহসান হাবীব মাসুদের সমর্থনে শহীদ স্মৃতি পৌর উদ্যানে এক বিশাল জনসভা ও শান্তিপূর্ণ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বিপুলসংখ্যক নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো পৌর উদ্যান ও আশপাশের এলাকা জনসমুদ্রে পরিণত হয়।

শনিবার (২৪ জানুয়ারি) সকাল থেকেই শহরের বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা জনসভাস্থলে আসতে থাকেন। ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে নিয়ে তারা নানা স্লোগানে পৌর উদ্যান এলাকা মুখর করে তোলেন। জনসভাকে কেন্দ্র করে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

জনসভায় প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য ও টাঙ্গাইল জেলা আমীর আহসান হাবীব মাসুদ বলেন, “টাঙ্গাইল সদর-৫ আসন শুধু একটি ভৌগোলিক এলাকা নয়, এটি আমাদের আবেগ ও স্বপ্নের ঠিকানা। এই এলাকার সাধারণ মানুষের অধিকার, উন্নয়ন ও সম্মান প্রতিষ্ঠাই আমার রাজনীতির মূল লক্ষ্য। আমি ক্ষমতার রাজনীতি নয়, মানুষের সেবার রাজনীতিতে বিশ্বাস করি।”

তিনি আরও বলেন, বর্তমান সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো সুশাসন প্রতিষ্ঠা, দুর্নীতিমুক্ত সমাজ গঠন এবং তরুণ সমাজকে সঠিক পথে পরিচালিত করা। টাঙ্গাইল সদরের সার্বিক উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

বিশেষ অতিথিদের বক্তব্যে বক্তারা বলেন, দাঁড়িপাল্লার প্রার্থী আহসান হাবীব মাসুদ সবসময় সাধারণ মানুষের পাশে থেকেছেন এবং মানুষের দুঃখ-দুর্দশায় তার ভূমিকা প্রশংসনীয়। তারা বলেন, টাঙ্গাইল সদরকে একটি আধুনিক ও বাসযোগ্য শহর হিসেবে গড়ে তুলতে তার নেতৃত্ব সময়ের দাবি।

বক্তারা আরও বলেন, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও নাগরিক সেবার মান উন্নয়নে বাস্তবভিত্তিক পরিকল্পনা গ্রহণ জরুরি, যা বাস্তবায়নে আহসান হাবীব মাসুদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম।

জনসভায় আরও বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির টাঙ্গাইল জেলা সভাপতি অ্যাডভোকেট কামরুজ্জামান শাওন, সেক্রেটারি মাসুদুর রহমান রাসেল, জেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি মো. শহিদুল ইসলাম, শহর আমীর অধ্যাপক মিজানুর রহমান চৌধুরী, বাংলাদেশ খেলাফত মজলিসের টাঙ্গাইল জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা জায়েদ হাবিব, সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি আলমগীর হোসেন, শহর সেক্রেটারি সাইফুল ইসলাম, ইসলামী ছাত্রশিবির টাঙ্গাইল জেলার সাবেক সভাপতি মাজহারুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এতে ইসলামী ছাত্রশিবির, ছাত্রশক্তি, ছাত্র মজলিসসহ ১০ দলীয় জোটের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

জনসভা শেষে পৌর উদ্যান থেকে একটি বিশাল ও শান্তিপূর্ণ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পৌর উদ্যান এলাকায় এসে শেষ হয়। মিছিলে অংশগ্রহণকারীরা উন্নয়ন, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

কর্মসূচি চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সার্বিক নিরাপত্তার দায়িত্বে ছিলেন। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। শান্তিপূর্ণভাবে কর্মসূচি সম্পন্ন হওয়ায় স্থানীয় জনগণ সন্তোষ প্রকাশ করেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই জনসভা ও মিছিল টাঙ্গাইল সদরবাসীর মধ্যে নতুন প্রত্যাশা ও আশার সঞ্চার করেছে। তাদের মতে, কর্মসূচির মাধ্যমে আহসান হাবীব মাসুদের জনপ্রিয়তা ও সাংগঠনিক শক্তি আরও স্পষ্টভাবে ফুটে উঠেছে।

আজবেলা

আজবেলা

Next Post
টাঙ্গাইল ফরহাদ ক্যাডেট একাডেমি অভাবনীয় সাফল্য, ক্যাডেটে চান্স পেল ৩১জন কৃতি শিক্ষার্থী।

টাঙ্গাইল ফরহাদ ক্যাডেট একাডেমি অভাবনীয় সাফল্য, ক্যাডেটে চান্স পেল ৩১জন কৃতি শিক্ষার্থী।

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recommended

বেড়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস- ২০২৪ উপলক্ষে দুর্নীতি দিবস ও প্রতিরোধে করণীয় শীর্ষ আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।

বেড়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস- ২০২৪ উপলক্ষে দুর্নীতি দিবস ও প্রতিরোধে করণীয় শীর্ষ আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।

1 year ago
ভেড়ামারায় জাতীয় সমাজ সেবা দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা। 

ভেড়ামারায় জাতীয় সমাজ সেবা দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা। 

1 year ago

Popular News

    Connect with us

    প্রকাশক ও সম্পাদক : মোঃ তুহিন হোসেন
    বার্তা সম্পাদক : বিপ্লব সাহা

    হেড অফিস: ৮২/১ রামপুরা ওয়াপদা রোড চৌধুরী টাওয়ার তৃতীয় তলা ঢাকা।
    করপোরেট অফিস : ভেরামারা,কুষ্টিয়া।
    খুলনা বিভাগীয় অফিস : ১০ ইসলাম পুরক্রস লেন দোলখোলা খুলনা ।

    রেজিস্ট্রেশন ডিএ ৩৩৪৮৯
    বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন
    মোবাইল : 01301-314462
    Email : ajbelaonline@gmail.com
    ফোনঃ 01999-682425

    • About
    • Advertise
    • Careers
    • Contact

    © ২০২৪ আজবেলা নির্মাতা প্রতিষ্ঠান মানোবিক আইটি.

    No Result
    View All Result
    • মুল পাতা
    • জাতীয়
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • কৃষি
    • খুন
    • চুরি
    • দুর্ঘটনা
    • ধর্ম
    • ধর্ষণ
    • মাদক
    • আরো
      • খেলাধুলা
      • আইন আদালত
      • আটক
      • অন্যান্য
        • সাহিত্য
      • অভিযোগ
      • আবহাওয়া
      • বিনোদন
      • নিউজ ডেস্ক
      • প্রাকৃতিক পরিবেশ
      • সারাদেশ
      • শিক্ষা
      • লাইফস্টাইল

    © ২০২৪ আজবেলা নির্মাতা প্রতিষ্ঠান মানোবিক আইটি.

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In