• About
  • Advertise
  • Careers
  • Contact
Wednesday, April 1, 2026
  • Login
No Result
View All Result
NEWSLETTER
আজবেলা
  • মুল পাতা
  • জাতীয়
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কৃষি
  • খুন
  • চুরি
  • দুর্ঘটনা
  • ধর্ম
  • ধর্ষণ
  • মাদক
  • আরো
    • খেলাধুলা
    • আইন আদালত
    • আটক
    • অন্যান্য
      • সাহিত্য
    • অভিযোগ
    • আবহাওয়া
    • বিনোদন
    • নিউজ ডেস্ক
    • প্রাকৃতিক পরিবেশ
    • সারাদেশ
    • শিক্ষা
    • লাইফস্টাইল
  • মুল পাতা
  • জাতীয়
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কৃষি
  • খুন
  • চুরি
  • দুর্ঘটনা
  • ধর্ম
  • ধর্ষণ
  • মাদক
  • আরো
    • খেলাধুলা
    • আইন আদালত
    • আটক
    • অন্যান্য
      • সাহিত্য
    • অভিযোগ
    • আবহাওয়া
    • বিনোদন
    • নিউজ ডেস্ক
    • প্রাকৃতিক পরিবেশ
    • সারাদেশ
    • শিক্ষা
    • লাইফস্টাইল
No Result
View All Result
আজবেলা
No Result
View All Result
Home নিউজ ডেস্ক

টাঙ্গাইলে টুকুকে সমর্থন দিয়ে ধানের শীষের পক্ষে কাজ করার ঘোষণা,রাশেদ হাসানের।

by আজবেলা
January 18, 2026
in নিউজ ডেস্ক
0
টাঙ্গাইলে টুকুকে সমর্থন দিয়ে ধানের শীষের পক্ষে কাজ করার ঘোষণা,রাশেদ হাসানের।
7
SHARES
7
VIEWS
Share on FacebookShare on Twitter
আব্দুল্লাহ আল মামুন পিন্টু,টাঙ্গাইলঃ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনের দলীয় মনোনীত প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকুকে সমর্থন দিয়ে ধানের শীষের পক্ষে একযোগে কাজ করার ঘোষণা দিয়েছেন একই সাবেক সংসদ সদস্য, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান প্রয়াত মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসানের জ্যেষ্ঠ পুত্র ইঞ্জিনিয়ার রাশেদ হাসান।

রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় মাহমুদুল হাসান উচ্চ বিদ্যালয় মাঠে মরহুম মাহমুদুল হাসানের রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে তিনি এ ঘোষণা দেন। বিশাল এ দোয়া মাহফিলের আয়োজন করে মাহমুদনগর ইউনিয়ন বিএনপি।

সম্মানিত অতিথির বক্তব্যে রাশেদ হাসান বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আমাদের পূর্ণ আস্থা আছে। তিনি যাকে মনোনয়ন দিয়েছেন সুলতান সালাউদ্দিন টুকু, তিনি একজন অত্যন্ত যোগ্য প্রার্থী। নির্বাচনের সময় আমাদের যেভাবে সহযোগিতা করেছিলেন, সেভাবেই আপনারা টুকুর পাশে থাকবেন এবং কাজ করবেন।

তিনি বলেন, টাঙ্গাইল-৫ আসনে আগামী নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে হবে। ধানের শীষের জয় হলেই দেশনায়ক তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন। আমাদের পরিবার সুলতান সালাউদ্দিন টুকুকে সম্পূর্ণভাবে সমর্থন করে। এ সময় উপস্থিত সবার কাছে তাঁর বাবার জন্য দোয়া চান তিনি।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, মেজর জেনারেল মাহমুদুল হাসান ছিলেন আধুনিক টাঙ্গাইলের রূপকার। টাঙ্গাইলের মানুষের উন্নয়নে তিনি আজীবন কাজ করেছেন।

চরাঞ্চলের মানুষের উদ্দেশে তিনি বলেন, মাহমুদুল হাসানের স্বপ্ন ছিল মাহমুদনগরের ব্রিজ নির্মাণ ও যমুনা নদীর তীরে বেড়িবাঁধ স্থাপন। জনগণের ভোটে দায়িত্ব পেলে এসব কাজ সম্পন্ন করাই হবে আমার প্রথম নৈতিক দায়িত্ব, পাশাপাশি তার রেখে যাওয়া সব অসমাপ্ত কাজ বাস্তবায়ন করা হবে।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির সভাপতি মো. আজগর আলী, জেলা যুবদলের সাবেক আহ্বায়ক আশরাফ পাহেলী, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আজিম উদ্দিন বিপ্লব, মাহমুদনগর ইউনিয়নের চেয়ারম্যান আসলাম শিকদার।

এ সময় বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধি, শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মাহমুদনগর ইউনিয়ন বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুর রশিদের সভাপতিত্বে এবং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মজির সঞ্চালনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। শোকসভা শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

আজবেলা

আজবেলা

Next Post
রাষ্ট্রের সংস্কার চাইলে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিবেন..টাঙ্গাইলে উপদেষ্টা ফাওজুল করিম।

রাষ্ট্রের সংস্কার চাইলে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিবেন..টাঙ্গাইলে উপদেষ্টা ফাওজুল করিম।

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recommended

দেলদুয়ারের আরমোষ্টা খালের উপর ঝুঁকিপূর্ণ ব্রিজ যেন মরন ফাঁদ।

দেলদুয়ারের আরমোষ্টা খালের উপর ঝুঁকিপূর্ণ ব্রিজ যেন মরন ফাঁদ।

9 months ago
মোংলায় অজ্ঞাত ১ নারীর লাশ উদ্ধার।

মোংলায় অজ্ঞাত ১ নারীর লাশ উদ্ধার।

12 months ago

Popular News

    Connect with us

    প্রকাশক ও সম্পাদক : মোঃ তুহিন হোসেন
    বার্তা সম্পাদক : বিপ্লব সাহা

    হেড অফিস: ৮২/১ রামপুরা ওয়াপদা রোড চৌধুরী টাওয়ার তৃতীয় তলা ঢাকা।
    করপোরেট অফিস : ভেরামারা,কুষ্টিয়া।
    খুলনা বিভাগীয় অফিস : ১০ ইসলাম পুরক্রস লেন দোলখোলা খুলনা ।

    রেজিস্ট্রেশন ডিএ ৩৩৪৮৯
    বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন
    মোবাইল : 01301-314462
    Email : ajbelaonline@gmail.com
    ফোনঃ 01999-682425

    • About
    • Advertise
    • Careers
    • Contact

    © ২০২৪ আজবেলা নির্মাতা প্রতিষ্ঠান মানোবিক আইটি.

    No Result
    View All Result
    • মুল পাতা
    • জাতীয়
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • কৃষি
    • খুন
    • চুরি
    • দুর্ঘটনা
    • ধর্ম
    • ধর্ষণ
    • মাদক
    • আরো
      • খেলাধুলা
      • আইন আদালত
      • আটক
      • অন্যান্য
        • সাহিত্য
      • অভিযোগ
      • আবহাওয়া
      • বিনোদন
      • নিউজ ডেস্ক
      • প্রাকৃতিক পরিবেশ
      • সারাদেশ
      • শিক্ষা
      • লাইফস্টাইল

    © ২০২৪ আজবেলা নির্মাতা প্রতিষ্ঠান মানোবিক আইটি.

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In