
আয়নাল হক রৌমারী ( কুড়িগ্রাম) সংবাদদাতা:
কুড়িগ্রামের রৌমারীতে মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা ও অবৈধ স্থাপনা অপসারণ করা হয়।জনসাধারণের নিরাপদ চলাচল ও সড়কে শৃঙ্খলা নিশ্চিত করতে রৌমারী উপজেলায় থানা মোড়ে ১৩ জানুয়ারি (মঙ্গলবার) দুপুর ২টার দিকে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে সড়কের ওপর থাকা অবৈধভাবে নির্মিত স্থাপনা উচ্ছেদ করা হয়, এবং সড়ক পরিবহন আইনে ৩টি মামলায়, রফিকুল ইসলাম কে (১০,০০০) দশ হাজার টাকা, খালেদা নাহিদ কে( ৫০০০) পাঁচ হাজার টাকা, ও জহুরুল ইসলাম কে (১০,০০০) দশ হাজার, ৩ জনকে মোট ২৫,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। মোবাইল কোর্টটি পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার(এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট) জনাব আলাউদ্দিন মহোদয় এবং অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করে রৌমারী থানা পুলিশ। সড়কের শৃঙ্খলা বজায় রাখা এবং অবৈধ দখল প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান।




