
মোঃ কামাল উদ্দিন জেলা প্রতিনিধি জামালপুর
জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুৎপৃষ্টে রাজমিস্ত্রির মৃত্যু! স্বজনদের অভিযোগ চিকিৎসকের গাফলেতিতে মৃত্যু হয়েছে।
শুক্রবার সকাল ৯ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে পরীক্ষার পর চিকিৎসক মৃত ঘোষণা করে। হাসপাতাল সূত্রে জানা যায় যেহেতু বিদ্যুৎ পৃষ্টে মৃত্যু যদি পুলিশ কেস হয় কিংবা পুলিশ আসে এ জন্য দ্রুত মৃত ব্যক্তিকে বাড়ী নিয়ে যায় স্বজনরা।
সে উপজেলার বালিজুড়ী পশ্চিম পাড়ার হাসান আলী ফকির এর ছেলে হৃদয় হাসান (২৫)।
এ ব্যাপারে নিহতের বড় ভাই বলেন আমার ছোট ভাই সেনাবাহিনী ক্যাম্পে কাজ করতে ছিল। রাজমিস্ত্রী কাজ করতে গিয়ে কারেন্ট সর্ট খেয়ে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা ছাড়াই মৃত ঘোষণা করে। হাসপাতালের ডাক্তারদের গাফলেতির কারণে আমার ছোট ভাইয়ের মৃত্যু হয়েছে। হাসপাতালে আসলে বড়লোকদের ওষুধ দেয়। গরিব-দুখী মানুষদের ঔষধ দেয় না তাড়িয়ে দেয়।
কর্তব্যরত মেডিকেল অফিসার ডাঃ সালেহ মেহেদী জানান আজকে সকালে ৯ টার দিকে বিদ্যুৎ পৃষ্ট হয়ে এক যুবককে নিয়ে আসে এবং মৃত অবস্থায় নিয়ে আসা হয়। ব্লাড প্রেসার, পালস্ ইসিজি করা হয় পরিবর্তিতে রিপোর্ট অনুযায়ী সব মিলিয়ে ঘোষণা দেওয়া হয় রোগী জীবিত নেই মারা গেছে। রোগীর লোকেরা তাড়াতাড়ি বাড়ীতে নিয়ে যায়। যেহেতু পুলিশ কেস, পুলিশ আসবে ভয়ে বাড়ীতে নিয়ে যায়। মোটামুটি ১ ঘন্টা পরে রোগীর লোকেরা বাড়ী থেকে হাসপাতালে নিয়ে আসে তারপর নতুন করে আবার চেকআপ করা হয় মূলত রোগী আগেই মারা গেছে। তারপর রোগীর স্বজনদের শান্ত করিয়ে মৃতদেহ হস্তান্তর করা হয়।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহ আল মামুন জানান রোগীকে হাসপাতালে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরিক্ষার পর মৃত ঘোষণা করা হয়।




