• About
  • Advertise
  • Careers
  • Contact
Wednesday, April 1, 2026
  • Login
No Result
View All Result
NEWSLETTER
আজবেলা
  • মুল পাতা
  • জাতীয়
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কৃষি
  • খুন
  • চুরি
  • দুর্ঘটনা
  • ধর্ম
  • ধর্ষণ
  • মাদক
  • আরো
    • খেলাধুলা
    • আইন আদালত
    • আটক
    • অন্যান্য
      • সাহিত্য
    • অভিযোগ
    • আবহাওয়া
    • বিনোদন
    • নিউজ ডেস্ক
    • প্রাকৃতিক পরিবেশ
    • সারাদেশ
    • শিক্ষা
    • লাইফস্টাইল
  • মুল পাতা
  • জাতীয়
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কৃষি
  • খুন
  • চুরি
  • দুর্ঘটনা
  • ধর্ম
  • ধর্ষণ
  • মাদক
  • আরো
    • খেলাধুলা
    • আইন আদালত
    • আটক
    • অন্যান্য
      • সাহিত্য
    • অভিযোগ
    • আবহাওয়া
    • বিনোদন
    • নিউজ ডেস্ক
    • প্রাকৃতিক পরিবেশ
    • সারাদেশ
    • শিক্ষা
    • লাইফস্টাইল
No Result
View All Result
আজবেলা
No Result
View All Result
Home রাজনীতি

টাঙ্গাইলে ৯ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল।

by আজবেলা
January 2, 2026
in রাজনীতি
0
টাঙ্গাইলে ৯ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল।
14
SHARES
14
VIEWS
Share on FacebookShare on Twitter
 আব্দুল্লাহ আল মামুন পিন্টু,টাঙ্গাইলঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জেলার ৮টি সংসদীয় আসনের মধ্যে প্রথম ধাপে ৪টি আসনে মোট ৯জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) সকাল থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত জেলা প্রশাসক ও রির্টানিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম শেষে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শরীফা হক মনোনয়নপত্রগুলো বাতিল ঘোষণা করেন।

জেলার মোট ৮টি আসনের মধ্যে প্রথম দিন ৪টি আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম পরিচালনা করেন জেলা প্রশাসক ও রির্টানিং কর্মকর্তা শরীফা হক। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত, জেলা সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মাদ তাজুল ইসলাম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও প্রার্থীরা উপস্থিত ছিলেন।

মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে নানা কারণে টাঙ্গাইল-১ আসনে ৩ প্রার্থী, টাঙ্গাইল-২ আসনে ১ জন, টাঙ্গাইল-৩ আসনে ২ জন এবং টাঙ্গাইল-৪ আসনে ৩ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

টাঙ্গাইলের জেলা প্রশাসক ও রির্টানিং অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে তথ্যের গড়মিল থাকাসহ নানা কারণে টাঙ্গাইল-১ (ধনবাড়ী-মধুপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী মোন্তাজ আলী, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. হারুন অর রশীদ ও স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আলীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মোহাম্মদ মনোয়ার হোসেন সাগরের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে স্বতন্ত্র প্রার্থী আইনিন নাহার ও মো. শাহজাহান মিয়ার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আলী আমজাদ হোসেন, স্বতন্ত্র প্রার্থী মো. আব্দুল হালিম মিয়া ও মো. শাহ আলম তালুকদারের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

জেলা প্রশাসক ও রির্টানিং কর্মকর্তা শরীফা হক জানান, প্রথম ধাপে ৪টি সংসদীয় আসনের প্রার্থীদের মনোনয়ন বাছাই করা হয়েছে। মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় তথ্যের গড়মিল ও নানা কারণে ৯ জনের মনোনয়ন বাতিল করা হয়েছে। সেই সঙ্গে ১৮ জনের মনোনয়নপত্র বৈধ হিসেবে ঘোষণা করা হয়েছে।

আজবেলা

আজবেলা

Next Post
টাঙ্গাইলে বেগম খালেদা জিয়া এবং মাহমুদুল হাসান এর আত্মার মাগফেরাত কামনায় দোয়া।

টাঙ্গাইলে বেগম খালেদা জিয়া এবং মাহমুদুল হাসান এর আত্মার মাগফেরাত কামনায় দোয়া।

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recommended

কালিহাতীতে দশ বছরের সাজাপ্রাপ্ত পলাতক দুই আসামী গ্রেফতার।

কালিহাতীতে দশ বছরের সাজাপ্রাপ্ত পলাতক দুই আসামী গ্রেফতার।

7 months ago
রামপাল বিদ্যুৎ কেন্দ্রে ডাকাতির ঘটনায় আটক ১২ জনকে কারাগারে প্রেরন

রামপাল বিদ্যুৎ কেন্দ্রে ডাকাতির ঘটনায় আটক ১২ জনকে কারাগারে প্রেরন

2 years ago

Popular News

    Connect with us

    প্রকাশক ও সম্পাদক : মোঃ তুহিন হোসেন
    বার্তা সম্পাদক : বিপ্লব সাহা

    হেড অফিস: ৮২/১ রামপুরা ওয়াপদা রোড চৌধুরী টাওয়ার তৃতীয় তলা ঢাকা।
    করপোরেট অফিস : ভেরামারা,কুষ্টিয়া।
    খুলনা বিভাগীয় অফিস : ১০ ইসলাম পুরক্রস লেন দোলখোলা খুলনা ।

    রেজিস্ট্রেশন ডিএ ৩৩৪৮৯
    বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন
    মোবাইল : 01301-314462
    Email : ajbelaonline@gmail.com
    ফোনঃ 01999-682425

    • About
    • Advertise
    • Careers
    • Contact

    © ২০২৪ আজবেলা নির্মাতা প্রতিষ্ঠান মানোবিক আইটি.

    No Result
    View All Result
    • মুল পাতা
    • জাতীয়
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • কৃষি
    • খুন
    • চুরি
    • দুর্ঘটনা
    • ধর্ম
    • ধর্ষণ
    • মাদক
    • আরো
      • খেলাধুলা
      • আইন আদালত
      • আটক
      • অন্যান্য
        • সাহিত্য
      • অভিযোগ
      • আবহাওয়া
      • বিনোদন
      • নিউজ ডেস্ক
      • প্রাকৃতিক পরিবেশ
      • সারাদেশ
      • শিক্ষা
      • লাইফস্টাইল

    © ২০২৪ আজবেলা নির্মাতা প্রতিষ্ঠান মানোবিক আইটি.

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In