• About
  • Advertise
  • Careers
  • Contact
Wednesday, April 1, 2026
  • Login
No Result
View All Result
NEWSLETTER
আজবেলা
  • মুল পাতা
  • জাতীয়
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কৃষি
  • খুন
  • চুরি
  • দুর্ঘটনা
  • ধর্ম
  • ধর্ষণ
  • মাদক
  • আরো
    • খেলাধুলা
    • আইন আদালত
    • আটক
    • অন্যান্য
      • সাহিত্য
    • অভিযোগ
    • আবহাওয়া
    • বিনোদন
    • নিউজ ডেস্ক
    • প্রাকৃতিক পরিবেশ
    • সারাদেশ
    • শিক্ষা
    • লাইফস্টাইল
  • মুল পাতা
  • জাতীয়
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কৃষি
  • খুন
  • চুরি
  • দুর্ঘটনা
  • ধর্ম
  • ধর্ষণ
  • মাদক
  • আরো
    • খেলাধুলা
    • আইন আদালত
    • আটক
    • অন্যান্য
      • সাহিত্য
    • অভিযোগ
    • আবহাওয়া
    • বিনোদন
    • নিউজ ডেস্ক
    • প্রাকৃতিক পরিবেশ
    • সারাদেশ
    • শিক্ষা
    • লাইফস্টাইল
No Result
View All Result
আজবেলা
No Result
View All Result
Home অভিযোগ

ধামরাইয়ে ঝগড়া থামাতে গিয়ে ফেঁসে গেলেন যুবদল নেতা: মিথ্যা মামলার অভিযোগ।

by আজবেলা
December 31, 2025
in অভিযোগ
0
ধামরাইয়ে ঝগড়া থামাতে গিয়ে ফেঁসে গেলেন যুবদল নেতা: মিথ্যা মামলার অভিযোগ।
9
SHARES
9
VIEWS
Share on FacebookShare on Twitter
ধামরাই (ঢাকা)প্রতিনিধি

ঢাকার ধামরাইয়ে একটি ঝগড়া থামাতে গিয়ে মামলার আসামি হওয়ার অভিযোগ উঠেছে মো. কালাম নামে এক যুবদল নেতার বিরুদ্ধে। ভাড়ারিয়া ইউনিয়নের মাটি ব্যবসায়ী মো. মানিক মিয়া এই মামলা দায়ের করেছেন। কালামের পরিবার ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা অভিযোগ করছেন যে মামলাটি মিথ্যা।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার (১৫ ডিসেম্বর) রাতে ভাড়ারিয়া বাজারে মাটি ব্যবসায়ী মানিক ও সুমনের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাকবিতণ্ডা ও একপর্যায়ে হাতাহাতি হয়। মানুষের চিৎকার শুনে পাশের বাড়ি থেকে ভাড়ারিয়া ইউনিয়ন যুবদল নেতা মো. কালাম ও তার বাবা এস আহমদ ঘটনাস্থলে ছুটে আসেন। তারা উভয় পক্ষকে শান্ত করার চেষ্টা করেন এবং আহত মানিককে একটি সিএনজি চালিত অটোরিক্সায় তুলে দিয়ে নিরাপদে বাড়ি পাঠিয়ে দেন।

ভুক্তভোগী পরিবারের দাবি, মানিকের সাথে কালামের পূর্ব থেকে রাজনৈতিক ও ব্যক্তিগত বিরোধ ছিল। সেই সুযোগ কাজে লাগিয়ে পরদিন মানিক ধামরাই থানায় একটি মামলা দায়ের করেন, যেখানে ঘটনার প্রকৃত হোতাদের পাশ কাটিয়ে ঝগড়া থামাতে আসা কালামকে ১ নম্বর আসামি করা হয়।

কালামের বাবা এস আহমদ বলেন, “বাজারের ঝগড়ার শব্দ শুনে আমি আর আমার ছেলে দ্রুত সেখানে যাই। আমরা গিয়ে দেখি মানিক আর সুমনের মধ্যে মারামারি হচ্ছে। আমরাই তাদের থামিয়ে মানিককে নিরাপদে গাড়িতে তুলে দিলাম। এখন শুনছি আমার ছেলের নামেই মামলা দেওয়া হয়েছে। এটি রাজনৈতিক প্রতিহিংসা ছাড়া আর কিছুই নয়।”

ভাড়ারিয়া বাজারের নৈশ প্রহরী রবিউল বলেন, মানিক আর সুমন দুজনেই মাটির ব্যবসা করে। দুজনের বাক বিতন্ডায় আমি আর ঢালি ভাই ছুটে আসি। আইসা শুনি সুমন মানিককে বলতেছে এই রাস্তায় ট্রাক ঢুকাইছোস কেন? রাস্তা নষ্ট হইবো। মানিক বলে রাস্তা দিয়া মাটি যাইবোই। এক পর্যায়ে “মারামারি হইছে মানিক আর সুমনের মধ্যে, কালাম ভাই তো মামলার আসামি হওয়ার কথা না।” কালাম ভাই পরে আইছে ঝগড়ার কথা শুইনা।

ভাড়ারিয়া বাজারের আরেক নৈশ প্রহরী দুলু দিয়ে বলেন, আইসা দেখি এক পক্ষ চইলা গেছে। মানিক এক পাশে বইস্যা রইছে। আমি, কালাম আরোও দুইতিনজন মিলে মানিককে সিএনজিতে উঠাইয়া দিয়া বিদায় করি। কালাম তো মারামারি করে নাই, উনি তো থামাইতে আসছিলেন।

এ বিষয়ে ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) সুবোধ চন্দ্র বর্মন জানান, মানিক বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে, রাজনৈতিক প্রতিহিংসার জেরে এই মিথ্যা মামলার অভিযোগের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে কালামের নাম মামলা থেকে প্রত্যাহারের দাবি জানিয়েছেন স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ।

আজবেলা

আজবেলা

Next Post
লাখো শোকার্ত মানুষের অশ্রুসিক্ত বিদায়ে খালেদা জিয়ার জানাজা সম্পন্ন।

লাখো শোকার্ত মানুষের অশ্রুসিক্ত বিদায়ে খালেদা জিয়ার জানাজা সম্পন্ন।

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recommended

নড়াইল-ঢাকা মহাসড়কে বাসের মুখোমুখি   সংঘর্ষে চালক নিহত, আহত ১৫

নড়াইল-ঢাকা মহাসড়কে বাসের মুখোমুখি  সংঘর্ষে চালক নিহত, আহত ১৫

2 years ago
জামালপুরের মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৮দিনে ৪৫ ডেঙ্গু রোগী ভর্তি।

জামালপুরের মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৮দিনে ৪৫ ডেঙ্গু রোগী ভর্তি।

5 months ago

Popular News

    Connect with us

    প্রকাশক ও সম্পাদক : মোঃ তুহিন হোসেন
    বার্তা সম্পাদক : বিপ্লব সাহা

    হেড অফিস: ৮২/১ রামপুরা ওয়াপদা রোড চৌধুরী টাওয়ার তৃতীয় তলা ঢাকা।
    করপোরেট অফিস : ভেরামারা,কুষ্টিয়া।
    খুলনা বিভাগীয় অফিস : ১০ ইসলাম পুরক্রস লেন দোলখোলা খুলনা ।

    রেজিস্ট্রেশন ডিএ ৩৩৪৮৯
    বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন
    মোবাইল : 01301-314462
    Email : ajbelaonline@gmail.com
    ফোনঃ 01999-682425

    • About
    • Advertise
    • Careers
    • Contact

    © ২০২৪ আজবেলা নির্মাতা প্রতিষ্ঠান মানোবিক আইটি.

    No Result
    View All Result
    • মুল পাতা
    • জাতীয়
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • কৃষি
    • খুন
    • চুরি
    • দুর্ঘটনা
    • ধর্ম
    • ধর্ষণ
    • মাদক
    • আরো
      • খেলাধুলা
      • আইন আদালত
      • আটক
      • অন্যান্য
        • সাহিত্য
      • অভিযোগ
      • আবহাওয়া
      • বিনোদন
      • নিউজ ডেস্ক
      • প্রাকৃতিক পরিবেশ
      • সারাদেশ
      • শিক্ষা
      • লাইফস্টাইল

    © ২০২৪ আজবেলা নির্মাতা প্রতিষ্ঠান মানোবিক আইটি.

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In