• About
  • Advertise
  • Careers
  • Contact
Wednesday, April 1, 2026
  • Login
No Result
View All Result
NEWSLETTER
আজবেলা
  • মুল পাতা
  • জাতীয়
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কৃষি
  • খুন
  • চুরি
  • দুর্ঘটনা
  • ধর্ম
  • ধর্ষণ
  • মাদক
  • আরো
    • খেলাধুলা
    • আইন আদালত
    • আটক
    • অন্যান্য
      • সাহিত্য
    • অভিযোগ
    • আবহাওয়া
    • বিনোদন
    • নিউজ ডেস্ক
    • প্রাকৃতিক পরিবেশ
    • সারাদেশ
    • শিক্ষা
    • লাইফস্টাইল
  • মুল পাতা
  • জাতীয়
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কৃষি
  • খুন
  • চুরি
  • দুর্ঘটনা
  • ধর্ম
  • ধর্ষণ
  • মাদক
  • আরো
    • খেলাধুলা
    • আইন আদালত
    • আটক
    • অন্যান্য
      • সাহিত্য
    • অভিযোগ
    • আবহাওয়া
    • বিনোদন
    • নিউজ ডেস্ক
    • প্রাকৃতিক পরিবেশ
    • সারাদেশ
    • শিক্ষা
    • লাইফস্টাইল
No Result
View All Result
আজবেলা
No Result
View All Result
Home নিউজ ডেস্ক

জিয়াউর রহমানের পাশে চিরনিদ্রায় খালেদা জিয়া।

by আজবেলা
December 31, 2025
in নিউজ ডেস্ক
0
জিয়াউর রহমানের পাশে চিরনিদ্রায় খালেদা জিয়া।
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter
মোঃ আশরাফুল ইসলাম, স্টাফ রিপোর্টার.

রাষ্ট্রীয় মর্যাদায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দাফন সম্পন্ন হয়েছে।

বুধবার (৩১ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার পর রাজধানীর জিয়া উদ্যানে, স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়।

দাফনকালে সবার আগে কবরে নামেন বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নিজ হাতে তিনি মাকে কবরে শায়িত করেন। পরে সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে বেগম খালেদা জিয়াকে গার্ড অব অনার প্রদান করা হয়।

এ সময় সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামানসহ তিন বাহিনীর প্রধান এবং উপস্থিত বিশিষ্ট ব্যক্তিরা কবরে মাটি দিয়ে সাবেক এই রাষ্ট্রনায়কের প্রতি শেষ শ্রদ্ধা জানান।

এর আগে বিকেল ৩টার পর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় অংশ নিতে রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিপুলসংখ্যক মানুষ সেখানে জড়ো হন। জনসমুদ্রে পরিণত হয় পুরো এলাকা।

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক জানাজায় ইমামতি করেন।

জানাজার আগে উপস্থিত মুসল্লি ও দেশবাসীর কাছে মায়ের জন্য দোয়া চান তারেক রহমান। এ সময় তিনি বলেন, বেগম খালেদা জিয়া জীবদ্দশায় কারও কাছে কোনো ঋণ নিয়ে থাকলে তার সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হচ্ছে এবং সে দায় পরিশোধের ব্যবস্থা করা হবে। একই সঙ্গে, তার মায়ের কোনো আচরণে কেউ কষ্ট পেয়ে থাকলে তাকে ক্ষমা করে দেওয়ার আবেদন জানান তিনি।

জানাজায় অংশ নেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামসহ রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা।

রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হওয়ার মধ্য দিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে এক দীর্ঘ অধ্যায়ের অবসান ঘটল। স্বামীর কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত হয়ে ইতিহাসের অংশ হয়ে রইলেন বেগম খালেদা জিয়া।

আজবেলা

আজবেলা

Next Post
ভূঞাপুরে রাষ্ট্রীয় শোক দিবসে উচ্চস্বরে গানবাজনা, ১০ হাজার টাকা জরিমানা।

ভূঞাপুরে রাষ্ট্রীয় শোক দিবসে উচ্চস্বরে গানবাজনা, ১০ হাজার টাকা জরিমানা।

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recommended

বগুড়ায় শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

বগুড়ায় শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

2 years ago
নগরকান্দা উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩১ উদযাপন

নগরকান্দা উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩১ উদযাপন

2 years ago

Popular News

    Connect with us

    প্রকাশক ও সম্পাদক : মোঃ তুহিন হোসেন
    বার্তা সম্পাদক : বিপ্লব সাহা

    হেড অফিস: ৮২/১ রামপুরা ওয়াপদা রোড চৌধুরী টাওয়ার তৃতীয় তলা ঢাকা।
    করপোরেট অফিস : ভেরামারা,কুষ্টিয়া।
    খুলনা বিভাগীয় অফিস : ১০ ইসলাম পুরক্রস লেন দোলখোলা খুলনা ।

    রেজিস্ট্রেশন ডিএ ৩৩৪৮৯
    বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন
    মোবাইল : 01301-314462
    Email : ajbelaonline@gmail.com
    ফোনঃ 01999-682425

    • About
    • Advertise
    • Careers
    • Contact

    © ২০২৪ আজবেলা নির্মাতা প্রতিষ্ঠান মানোবিক আইটি.

    No Result
    View All Result
    • মুল পাতা
    • জাতীয়
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • কৃষি
    • খুন
    • চুরি
    • দুর্ঘটনা
    • ধর্ম
    • ধর্ষণ
    • মাদক
    • আরো
      • খেলাধুলা
      • আইন আদালত
      • আটক
      • অন্যান্য
        • সাহিত্য
      • অভিযোগ
      • আবহাওয়া
      • বিনোদন
      • নিউজ ডেস্ক
      • প্রাকৃতিক পরিবেশ
      • সারাদেশ
      • শিক্ষা
      • লাইফস্টাইল

    © ২০২৪ আজবেলা নির্মাতা প্রতিষ্ঠান মানোবিক আইটি.

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In