
আবুজর গিফারী, পাবনা উপজেলা প্রতিনিধিঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৬৮, পাবনা-১ (সাঁথিয়া-বেড়া আংশিক), আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী ব্যারিস্টার মাওলানা নাজিবুর রহমান মোমেন বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং অফিসার রুনাল্ট চাকমার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন পত্র জমা দেন। এর আগে আজ সকাল ১১ টায় পাবনা ডিসি অফিসে এবং গতকাল সাথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং অফিসার রিজু তামান্নার কাছে মনোনয়ন জমা দেন।
মনোনয়নপত্র জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন পাবনা-১ (সাঁথিয়া-বেড়া আংশিক) আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী ব্যারিস্টার মাওলানা নাজিবুর রহমান মোমেন, পাবনা-১, আসনের পরিচালক মাওলানা আব্দুল গাফফার খান, বেড়া উপজেলা আমীর মাওলানা আতাউর রহমান ও উপজেলা সেক্রেটারি মোঃ মোজাম্মেল হক, সাথিয়া উপজেলা আমীর মাওলানা মোখলেছুর রহমান ও উপজেলা সেক্রেটারি মোঃ আনিছুর রহমান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি আবুজর গিফারী, এবং প্রবীণ শিক্ষাবিদ মোঃ মোখছেদ আলম চৌধুরী। এছাড়াও বেড়া পৌর জামায়াতের বিভিন্ন নেত্রী বৃন্দ উপস্তিত ছিলেন।
মনোনয়নপত্র জমা শেষে ব্যারিস্টার মোমেন সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় নির্বাচনের সুষ্ঠু পরিবেশ ও গণতান্ত্রিক প্রক্রিয়ার ওপর আস্থা প্রকাশ করেন। এসময় দলীয় নেতা-কর্মীরা মাঝে উৎসবমুখর পরিবেশে লক্ষ্য করা যায়।




