• About
  • Advertise
  • Careers
  • Contact
Wednesday, April 1, 2026
  • Login
No Result
View All Result
NEWSLETTER
আজবেলা
  • মুল পাতা
  • জাতীয়
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কৃষি
  • খুন
  • চুরি
  • দুর্ঘটনা
  • ধর্ম
  • ধর্ষণ
  • মাদক
  • আরো
    • খেলাধুলা
    • আইন আদালত
    • আটক
    • অন্যান্য
      • সাহিত্য
    • অভিযোগ
    • আবহাওয়া
    • বিনোদন
    • নিউজ ডেস্ক
    • প্রাকৃতিক পরিবেশ
    • সারাদেশ
    • শিক্ষা
    • লাইফস্টাইল
  • মুল পাতা
  • জাতীয়
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কৃষি
  • খুন
  • চুরি
  • দুর্ঘটনা
  • ধর্ম
  • ধর্ষণ
  • মাদক
  • আরো
    • খেলাধুলা
    • আইন আদালত
    • আটক
    • অন্যান্য
      • সাহিত্য
    • অভিযোগ
    • আবহাওয়া
    • বিনোদন
    • নিউজ ডেস্ক
    • প্রাকৃতিক পরিবেশ
    • সারাদেশ
    • শিক্ষা
    • লাইফস্টাইল
No Result
View All Result
আজবেলা
No Result
View All Result
Home দুর্ঘটনা

টাঙ্গাইলে চার যানবাহনের সংঘর্ষে প্রাইভেটকারে থাকা মা ও শিশুকন্যা নিহত।

by আজবেলা
December 26, 2025
in দুর্ঘটনা
0
টাঙ্গাইলে চার যানবাহনের সংঘর্ষে প্রাইভেটকারে থাকা মা ও শিশুকন্যা নিহত।
11
SHARES
11
VIEWS
Share on FacebookShare on Twitter
আব্দুল্লাহ আল মামুন পিন্টু, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় ঢাকা–টাঙ্গাইল মহাসড়কে পরপর চারটি যানবাহনের সংঘর্ষে একটি প্রাইভেটকারে থাকা মা ও তার ১০ মাস বয়সী শিশুকন্যা নিহত হয়েছেন। শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার গোড়াই ফ্লাইওভারের পূর্ব পাশে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—ফেনী জেলার জিসান কবির টিপুর স্ত্রী সাদিয়া কবির (৩৭) এবং তার ১০ মাস বয়সী কন্যা তাজরিয়া কবির পিয়ম।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সাদিয়া কবির টাঙ্গাইলে একটি বিয়ের অনুষ্ঠান শেষে প্রাইভেটকারে ঢাকা মিরপুরের উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে গোড়াই ফ্লাইওভারের পূর্ব পাশে পৌঁছালে তাদের বহনকারী সাদা রঙের প্রাইভেটকারটি (ঢাকা মেট্রো-খ ১৩-০৪৩০) সামনে থাকা ঢাকাগামী একটি ট্রাককে (ঢাকা মেট্রো-ট ১৮-৩৭৬৩) সজোরে ধাক্কা দেয়।

এ সময় পেছন থেকে আসা আরেকটি লাল রঙের প্রাইভেটকার (ঢাকা মেট্রো-ঘ ১৪-৮৫৪৯) ওই গাড়িকে ধাক্কা দিলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। পরে একটি বাস (ঢাকা মেট্রো-ব ১৪-৮২৩৮) লাল রঙের প্রাইভেটকারটিকে ধাক্কা দেয়। এতে সাদা প্রাইভেটকারে থাকা মা ও শিশুকন্যা ঘটনাস্থলেই মারা যান।

দুর্ঘটনার পর মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রেকারের মাধ্যমে দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

পুলিশ জানায়, দুর্ঘটনায় জড়িত ট্রাকটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। তবে ট্রাকচালক ঘটনার পরপরই পালিয়ে যান।

গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল সারোয়ার বলেন, “চারটি যানবাহনের পর্যায়ক্রমিক ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। এতে দুইজন যাত্রী নিহত হয়েছেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।”

আজবেলা

আজবেলা

Next Post
সংসদ নির্বাচনে অংশ নিবেন সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী।

সংসদ নির্বাচনে অংশ নিবেন সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী।

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recommended

বাগেরহাট রামপালে স্বস্তির বৃষ্টি হলেও কমেনি গরমের দাপট।

বাগেরহাট রামপালে স্বস্তির বৃষ্টি হলেও কমেনি গরমের দাপট।

2 years ago
ফরিদপুর নগরকান্দায় সড়ক যেন মৃত্যুর ফাঁদ,পাট বোঝাই ট্রাক উল্টে খাদে ।

ফরিদপুর নগরকান্দায় সড়ক যেন মৃত্যুর ফাঁদ,পাট বোঝাই ট্রাক উল্টে খাদে ।

2 years ago

Popular News

    Connect with us

    প্রকাশক ও সম্পাদক : মোঃ তুহিন হোসেন
    বার্তা সম্পাদক : বিপ্লব সাহা

    হেড অফিস: ৮২/১ রামপুরা ওয়াপদা রোড চৌধুরী টাওয়ার তৃতীয় তলা ঢাকা।
    করপোরেট অফিস : ভেরামারা,কুষ্টিয়া।
    খুলনা বিভাগীয় অফিস : ১০ ইসলাম পুরক্রস লেন দোলখোলা খুলনা ।

    রেজিস্ট্রেশন ডিএ ৩৩৪৮৯
    বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন
    মোবাইল : 01301-314462
    Email : ajbelaonline@gmail.com
    ফোনঃ 01999-682425

    • About
    • Advertise
    • Careers
    • Contact

    © ২০২৪ আজবেলা নির্মাতা প্রতিষ্ঠান মানোবিক আইটি.

    No Result
    View All Result
    • মুল পাতা
    • জাতীয়
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • কৃষি
    • খুন
    • চুরি
    • দুর্ঘটনা
    • ধর্ম
    • ধর্ষণ
    • মাদক
    • আরো
      • খেলাধুলা
      • আইন আদালত
      • আটক
      • অন্যান্য
        • সাহিত্য
      • অভিযোগ
      • আবহাওয়া
      • বিনোদন
      • নিউজ ডেস্ক
      • প্রাকৃতিক পরিবেশ
      • সারাদেশ
      • শিক্ষা
      • লাইফস্টাইল

    © ২০২৪ আজবেলা নির্মাতা প্রতিষ্ঠান মানোবিক আইটি.

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In