
ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
টাঙ্গাইলের ভূঞাপুর পৌর শহরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার মনিটরিং অভিযানে তিন দোকানে ৮৭ হাজার টাকা জরিমানা করা হয়। সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে এ অভিযান পরিচালনা করেন
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর টাঙ্গাইল জেলার সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।
এ বিষয়ে সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, অভিযোগ এর ভিত্তিতে আমরা ভূঞাপুর বাজারে অভিযান পরিচালনা করি। এসময় এক ফার্মেসিতে অনিয়মের অভিযোগে নগদ ৫০ হাজার টাকা ও দুটি কসমেটিক্স ও প্রসাধনী দোকানে ৩০ হাজার ও ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানান তিনি।




