
জুলাই বিপ্লবের নেতৃত্ব দানকারী সামনের সারির নেতা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদী বাংলাদেশের তরুণ প্রজন্মকে তার নিজের জীবন উৎসর্গ করে দেখিয়ে দিলেন কিভাবে দেশের জন্য জীবন বাজি রেখে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করতে হয় বলে মন্তব্য করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী বেড়া উপজেলা আমীর মাওলানা আতাউর রহমান।
আজ বাদ আছর বেড়া সরকারি কলেজ মাঠে শরিফ ওসমান হাদীর গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। উক্ত গায়েবানা জানাজায় উপস্থিত ছিলেন বেড়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা আতাউর রহমান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি আবুজার গিফারী, বেড়া প্রেসক্লাব সভাপতি ডাক্তার মোঃ আব্দুল হান্নান, ইসলামী ছাত্রশিবিরের বেড়া থানা সভাপতি আবরার ফাহাদ সুমন।
জানাযা নামাজের পূর্বে বক্তারা সরি ওসমান হাদীর রেখে যাও অনুপ্রেরণা গুলো স্মরণ করেন এবং ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে জ্বালাময়ী বক্তব্য পেশ করেন।
এছাড়াও জানাজায় বিভিন্ন আলেম-ওলামা ও শতশত মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।