• About
  • Advertise
  • Careers
  • Contact
Monday, February 16, 2026
  • Login
No Result
View All Result
NEWSLETTER
আজবেলা
  • মুল পাতা
  • জাতীয়
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কৃষি
  • খুন
  • চুরি
  • দুর্ঘটনা
  • ধর্ম
  • ধর্ষণ
  • মাদক
  • আরো
    • খেলাধুলা
    • আইন আদালত
    • আটক
    • অন্যান্য
      • সাহিত্য
    • অভিযোগ
    • আবহাওয়া
    • বিনোদন
    • নিউজ ডেস্ক
    • প্রাকৃতিক পরিবেশ
    • সারাদেশ
    • শিক্ষা
    • লাইফস্টাইল
  • মুল পাতা
  • জাতীয়
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কৃষি
  • খুন
  • চুরি
  • দুর্ঘটনা
  • ধর্ম
  • ধর্ষণ
  • মাদক
  • আরো
    • খেলাধুলা
    • আইন আদালত
    • আটক
    • অন্যান্য
      • সাহিত্য
    • অভিযোগ
    • আবহাওয়া
    • বিনোদন
    • নিউজ ডেস্ক
    • প্রাকৃতিক পরিবেশ
    • সারাদেশ
    • শিক্ষা
    • লাইফস্টাইল
No Result
View All Result
আজবেলা
No Result
View All Result
Home নিউজ ডেস্ক

টাঙ্গাইলে খেজুরের রস খেতে গিয়ে প্রাণ গেল কিশোরের।

by আজবেলা
December 7, 2025
in নিউজ ডেস্ক
0
টাঙ্গাইলে খেজুরের রস খেতে গিয়ে প্রাণ গেল কিশোরের।
2
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter
আব্দুল্লাহ আল মামুন পিন্টু,টাঙ্গাইলঃ

খেজুরের রস খেতে গিয়ে প্রাণ হারালো তাওহীদ (১৫)  নামের এক কিশোরের। টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নাগবাড়ী ইউনিয়নের পাকুটিয়া বেইলী  ব্রিজ এলাকায় রোববার (৭ ডিসেম্বর) ভোরে এক সড়ক দুর্ঘটনায় নিহত হয় তাওহীদ। সে  উপজেলার বল্লা ইউনিয়নের  রামপুর দরগাবাড়ি গ্রামের প্রবাসী  হারুনের ছেলে। এ ঘটনায়  আহত দুইজন উভয়ই একই গ্রামের জিহাদ ও হাসান।

স্থানীয় সূত্রে জানা যায়, শীত মৌসুমে প্রতিদিনই উপজেলার  ধানগড়া গ্রামের খেজুরের রস খেতে বিভিন্ন এলাকা থেকে মানুষ ভোরে সেখানে যায়। রোববার ভোরে রামপুর এলাকা থেকে নয়জন কিশোর-যুবক তিনটি মোটরসাইকেলে ধানগড়া গ্রামে যায়। ফেরার পথে পাকুটিয়া বেইলী ব্রিজ পার হওয়ার সময় ওই তিনটি  মোটরসাইকেলের একটি নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের লোহার রেলিংয়ের সাথে  ধাক্কা খায়। এতে তাওহীদ ঘটনাস্থলেই নিহত হয় এবং আরও দুইজন গুরুতর আহত হয়।

এ বিষয়ে কালিহাতী থানার এসআই শহিদুল্লাহ জানান, তিনটি মোটরসাইকেলে চড়ে নয়জন ছেলে খেজুরের রস খেতে গিয়েছিল। ফেরার পথে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিংয়ে ধাক্কা দেয়। এতে এক কিশোর নিহত ও দুইজন আহত হয়। আহতদের সঙ্গে থাকা বন্ধুরাই তাদেরকে  হাসপাতালে নিয়ে যায়।

কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুবুর রহমান জানান, দুর্ঘটনাস্থলেই এক কিশোর নিহত হয়েছে এবং দুইজন গুরুতর আহত হয়েছে। আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত তাওহীদের মরদেহ কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আজবেলা

আজবেলা

Next Post
ধামরাইয়ে জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধকে মারধরের অভিযোগ।

ধামরাইয়ে জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধকে মারধরের অভিযোগ।

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recommended

আসন্ন ঈদ যাত্রায় প্রস্তুত পাটুরিয়া-আরিচা নৌ ঘাট।

আসন্ন ঈদ যাত্রায় প্রস্তুত পাটুরিয়া-আরিচা নৌ ঘাট।

11 months ago
ভালুকায় পোস্টার ও ব্যানার অপসারণে মাঠে প্রশাসন।

ভালুকায় পোস্টার ও ব্যানার অপসারণে মাঠে প্রশাসন।

2 years ago

Popular News

    Connect with us

    প্রকাশক ও সম্পাদক : মোঃ তুহিন হোসেন
    বার্তা সম্পাদক : বিপ্লব সাহা

    হেড অফিস: ৮২/১ রামপুরা ওয়াপদা রোড চৌধুরী টাওয়ার তৃতীয় তলা ঢাকা।
    করপোরেট অফিস : ভেরামারা,কুষ্টিয়া।
    খুলনা বিভাগীয় অফিস : ১০ ইসলাম পুরক্রস লেন দোলখোলা খুলনা ।

    রেজিস্ট্রেশন ডিএ ৩৩৪৮৯
    বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন
    মোবাইল : 01301-314462
    Email : ajbelaonline@gmail.com
    ফোনঃ 01999-682425

    • About
    • Advertise
    • Careers
    • Contact

    © ২০২৪ আজবেলা নির্মাতা প্রতিষ্ঠান মানোবিক আইটি.

    No Result
    View All Result
    • মুল পাতা
    • জাতীয়
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • কৃষি
    • খুন
    • চুরি
    • দুর্ঘটনা
    • ধর্ম
    • ধর্ষণ
    • মাদক
    • আরো
      • খেলাধুলা
      • আইন আদালত
      • আটক
      • অন্যান্য
        • সাহিত্য
      • অভিযোগ
      • আবহাওয়া
      • বিনোদন
      • নিউজ ডেস্ক
      • প্রাকৃতিক পরিবেশ
      • সারাদেশ
      • শিক্ষা
      • লাইফস্টাইল

    © ২০২৪ আজবেলা নির্মাতা প্রতিষ্ঠান মানোবিক আইটি.

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In