
কুড়িগ্রামের রৌমারীতে ২নং শৌলমারী ইউনিয়নের বড়াইকান্দি বাজার এলাকায় তারেক রহমানের কেন্দ্র ঘোষিত ৩১ দফা রাষ্ট্র কাঠামো মেরামত ও অবাধ সুষ্ঠ, নিরপেক্ষ নির্বাচনের লক্ষে ২৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেল ৪ টার দিকে রৌমারী উপজেলার ২নং শৌলমারী ইউনিয়নের বড়াইকান্দি বাজার, রাস্তা ঘটে লিফলেট বিতরণ ও গণ সংযোগ করলেন রৌমারী উপজেলা বিএনপি'র সদস্য-সচিব মোস্তাফিজুর রহমান ( রঞ্জু ), ৩১ দফার সারসংক্ষেপ তুলে ধরতে তিনি বলেন, কেন্দ্র ঘোষিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে জনসচেতনা বৃদ্ধি করতে আমরা লিফলেট বিতরণ করছি। জনগণের গণতান্ত্রিক ন্যয্য অধিকার প্রতিষ্ঠা, সংবিধান সংস্কার, অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের, এছাড়াও কৃষকের উৎপাদন ও কৃষি পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা। এসময় সঙ্গে ছিলেন, রৌমারী উপজেলা বিএনপি'র যুগ্ম আহ্বায়ক রাজু আহমেদ, উপজেলা বিএনপি'র যুগ্ম আহ্বায়ক মনজুরুল ইসলাম মঞ্জু, উপজেলা বিএনপি'র আব্দুল কাইয়ুম আকন্দ, উপজেলা বিএনপি'র যুগ্ম আহ্বায়ক নুর আলম খান (হিরো), উপজেলা যুবদলের সদস্য-সচিব মশিউর রহমান পলাশ, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য-সচিব রবিউল ইসলাম রানা, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাজেদুল হক সুজন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাজমুল হোসাইন রানা, উপজেলা ছাত্রদলের সদস্য-সচিব বাবু শৌলমারী ইউনিয়ন যুবদলের সদস্য-সচিব নাজমুল হুদাসহ অঙ্গ সংগঠনের সকল নেতৃত্ববৃন্দরা।