
বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষ থেকে টাঙ্গাইলের হত- দরিদ্র অসহায় শিশু-কিশোরদের মাঝে ঈদবস্ত্র বিতরণ করা হয়েছে।
শুক্রবার (৬ জুন) দুপুরে টাঙ্গাইল পৌরসভার কাগমারি ঈদগাহ মাঠে এ ঈদবস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু। তিনি বলেন, "প্রতিটি শিশুর মধ্যে একটি সম্ভাবনা লুকিয়ে থাকে। তাই শিশু-কিশোরদের পড়াশোনার প্রতি মনোযোগী হতে হবে, যাতে তারা ভবিষ্যতে দেশ ও জাতির উন্নয়নে অবদান রাখতে পারে।"
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি এম এ হামিদ। এছাড়াও বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আশরাফ আলী, জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মমতাজ করিম, সদর থানা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আজিম উদ্দিন বিপ্লব, কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য শাহেদ, সাবেক ছাত্রদল নেতা মাসুম ও সাইফুল প্রমুখ।
বক্তারা টাঙ্গাইল সদর-৫ আসনের সম্ভাব্য প্রার্থী হিসেবে সুলতান সালাউদ্দিন টুকুর জন্য দোয়া কামনা করেন এবং তার নেতৃত্বে এলাকার উন্নয়নের আশাবাদ ব্যক্ত করেন।